
আই গেস – আপনি জানেন, তিনি কে ?
আমরা যে পরিমাণ লীডারশীপের গল্প বলছি, তাতে একসময় অবধারিতভাবে কর্মী সংকট হবে | নতুন ছেলেমেয়েরা জবে জয়েন করেছে, কাজ করার, কাজ শেখার চেয়ে অনেকেরই বেশি আগ্রহ লিডারশিপ শেখা | সবাই টিম চায়, টিমকে দিয়ে কাজ করাতে চায় | আবার টিমের মধ্যেও লিডারশিপ ইল্যুশন আছে |
মহা মুসিবত |
আমরা ভুলে যাচ্ছি, ইন ফার্স্ট প্লেস, লীডার নিজেও খুব ভালো একজন কর্মী |
সিঁড়ির প্রথম ধাপটা খুবই কষ্টের, কিন্তু সেটাকে বাদ দিয়ে এগোবেন কিভাবে ?
ফোর্ড-মাস্ক-কুকের মতো মানুষদের লিডারশিপ এক্সাম্পলে সবাই মুখে ফেনা তুলছে | কিভাবে তারা শূন্য থেকে সেরা হলো – সেই গল্পে আমাদের উদর আশায় – মোটিভেশনে স্ফীত হচ্ছে ; কিন্তু তাদের জীবনের মাইক্রো মোমেন্টস কোথাও লেখা পাবেন না | ওটাই তাদের কর্মী জীবন |
মানবজাতির ইতিহাসে শুধু একজনের – আই রিপিট – শুধুমাত্র একজনের জীবনের সব মাইক্রো মোমেন্টস খোলা বই হিসেবে আপনি পড়তে পারবেন | সত্যি কিছু শিখতে চাইলে তাকে দিয়ে শুরু করুন, তাকে ধরে রাখেন | তাকেই বাকি সবার কর্মের-কৃতিত্বের কষ্টিপাথর মানুন – আপনি সত্যিই শিখবেন |
আই গেস – আপনি জানেন, তিনি কে ?


