
“আমার উম্মত, তোমরা নামাজ ছেড়ো না | ” এটা তো অন্য কেউ নয়, রাসূল বলেছেন
স্কুলে পড়েছি – নামাজের মাঝে অনেক শিক্ষা আছে |
বুঝতাম – নামাজের মাঝে অনেক শিক্ষা আছে, কিন্তু কি শিক্ষা তখন সেভাবে বুঝতাম না |
একটু বড় হয়ে বুঝলাম – টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, লিডারশিপ – এগুলো আছে |
আরও কিছুদিন পর ঘাটাঘাটি করে দেখলাম – মেডিক্যাল সায়েন্স নামাজের অনেক উপকারিতা খুঁজে পাচ্ছে |
এরপরে জানলাম, নামাজের দোয়া, বিশেষ বিশেষ সময়ে, হয়তো রাতের শেষভাগে বা অন্য কোনো মুহূর্তে কি দুর্দান্ত শক্তির আধার হয়ে ওঠে | তাহাজ্জুদের প্রমাণ আমি ব্যক্তি জীবনে এক্সপেরিয়েন্স করেছি |
এরপরেই আশ্চর্য এক জিনিসের দেখা পেলাম |
নামাজ সব কিছুর মেটাফোর হয়ে ওঠে – যে তাকে যেভাবে কল্পনা করে, ভালোবাসে |
ধরুন, এক বা দু’ রাকাআত ছুটে যাওয়ার পর জামায়াতে যোগ দিয়েছেন | আল্লাহ আপনাকে – আমাকে এলাও করছেন | শুধু সালাম ফিরানোর আগের মুহূর্তেও যদি জয়েন করেন, তবু এলাও করছেন, সওয়াব বা প্রাপ্তি কমে যাচ্ছে না | বিরাট মেটাফোর (আল্লাহ ভালো জানেন) |
নামাজ যদি জীবনের রূপক হয়, তবে জীবনের যে কোন ফেজেই আপনি তাতে একটিভ হয়ে উঠতে পারেন, তাতে ভাবার কোনো অবকাশ নেই যে আপনি পিছিয়ে আছেন বা এই বয়সে কিছু শুরু করতে পারবেন না |
সিজদা সাহুর দিকে যান, কিভাবে নামাজের সহনশীল ভুলকে শুধরে দেয়ার প্রভিশন রাখা হয়েছে | জীবনও তাই |
রূপকের শেষ নেই |
আল্লাহর রাসূল জীবনের শেষ লগ্নে কি বলেছেন জানেন ?
“আমার উম্মত, তোমরা নামাজ ছেড়ো না | ” এটা তো অন্য কেউ নয়, রাসূল বলেছেন |
নামাজের মাঝে জীবন আছে, নামাজের মাঝে পরকাল আছে, নামাজই আদি আর নামাজই অন্ত |
আলহামদুলিল্লাহ |


