
আল্লাহ আমাদেরকে মানুষের কাজে আসার সৌভাগ্য দান করুন
আমি সাধারণত এ ধরনের পোস্ট দেই না | কিন্তু আমার ফিডে অনেক চমৎকার যোগ্য মানুষদের পোস্ট আসে যারা চাইলেই অনেক মানুষের আশা আর প্রাপ্তির উৎস হয়ে উঠতে পারেন |
আমি শুধু তাদেরকে একটু মনে করিয়ে দেয়ার জন্য সাহস করলাম |
সেলফ ব্র্যান্ডিং এটাতে বিগ্নিত হবে না, বরং জেনুইন ভালোলাগা তৈরী হবে | আর মানুষের কাজে আসা তো ইবাদতেরই শামিল |
পয়সা খরচ না করেও আপনি প্রফেশনালি মানুষকে অনেকভাবে সাপোর্ট দিতে পারেন |
১. জেনুইন একজন ক্যান্ডিডেট জবের জন্য রিকোয়েস্ট পোস্ট দিয়েছে, এখানে পজিটিভ কমেন্ট করতে পারেন, রিচ বাড়বে | আমি সাধারণত লিখি “কমেন্টিং ফর বেটার রিচ” |
২. ব্যক্তির যোগ্যতা এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং মিলিয়ে লিংকডইন রেকোমেন্ডেশন লিখতে পারেন কারো জন্য |
৩. আপনি জানেন দুইজন মানুষ একে অপরের কাজে আসতে পারে, তাহলে “Let me connect you two” বলে পরিচয় করিয়ে দিতে পারেন ।
৪. আপনার অভিজ্ঞতা থেকে ছোট টিপস দিতে পারেন | যেমন, “আমি ইন্টারভিউতে সবসময় এই মেথড ফলো করি” বা “আমি পাওয়ার বি আই তে এই কৌশল ব্যবহার করি।”
৫. আপনি যে বই, আর্টিকেল, কোর্স বা ভিডিও থেকে শিখেছেন, সেগুলোর লিংক পোস্ট বা ইনবক্সে শেয়ার করতে পারেন।
৬. কেউ ভালো কাজ করলে তাকে publicly tag করুন এবং তার কনট্রিবিউশন লিখুন।
৭. কেউ চাকরির পোস্ট দিলে সেটি শেয়ার করুন নিজের নেটওয়ার্কে ছোট একটি নোটসহ |
যেমন, “আমার পরিচিত কারো হয়তো এটা কাজে লাগবে ।”
৮. কেউ ভালো লেখা বা অর্জন শেয়ার করলে শুধু “Congrats” না লিখে, দু’এক লাইনে আপনার সত্যিকারের টেক এওয়ে লিখুন।
৯. মাইক্রো মেন্টরিং করতে পারেন যদি ওই বিষয়ে আপনার জেনুইন ইনসাইট থাকে |
১০. রেজুমে বা প্রোফাইল গাইড করতে পারেন, যদি এই বিষয়ে আপনার এক্সপোজার থাকে |
ধন্যবাদ | আল্লাহ আমাদেরকে মানুষের কাজে আসার সৌভাগ্য দান করুন |


