• কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    • মেনু
      • কোর্সেস
      • শপ
      • ব্লগ
    রেজিস্টার   |   লগইন      
    • Home
    • ব্লগ
    • ব্লগ

    আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, লার্নিং একটা প্রফেসি ওয়ার্ক, এই পথে যেন ভ্রান্তি না আসে

    • Posted by adnan
    • Categories ব্লগ, লার্নিং এন্ড ডেভলাপমেন্ট
    • Date November 21, 2025
    • Comments 0 comment

    চারপাশে খালি বাজ ওয়ার্ড | 

    ইমোশনাল ইন্টেলিজেন্স – এম্প্যাথি – সিনার্জি – গ্রোথ হ্যাকিং – একশনেবল – ডিপ ডাইভ – থিঙ্ক আউটসাইড দা বক্স – থট্ লীডারশিপ – আরো কত | 

    আমি আপনি সবাই বলি – বলতে ভালো লাগে, সম্ভবত শুনতেও | 

    ওই যে কি বলে না – সাউন্ডস গুড |

    এইসব কারবার কিন্তু নতুন কিছু না – সৃষ্টির আদি থেকেই আছে | 

    মার্কেটিং এপ্রোচে এইসব শব্দ শুধু নাম বদলায় | 

    ব্রিটিশ আমেরিকান একসেন্ট এ জ্ঞানী লোকেরা যখন স্টেজ কাঁপিয়ে দেয়, আপনি ভাবেন – খোদ জ্ঞানের সমুদ্র আপনার সামনে এসে দাঁড়িয়েছে |

    ভাইজান, জ্ঞান ব্যবসায়ীদের একটা বড় অংশ ব্যক্তিগত লাইফে বেড়া ছেঁড়া লাগিয়ে বসে আছে |

    যিনি ইমোশনাল ইন্টেলিজেন্সের ধোঁয়া দিয়ে রুম ভরিয়ে ফেলছেন, গিয়ে দেখেন – নিজের সন্তানের ইমোশনই তিনি বোঝেন না | 

    লিডারশীপ – লিডারশীপ বলে যিনি ফাটিয়ে দিচ্ছেন, তার নিজের টিমের লোকজন তার অত্যাচারে হয়তো পাগল হয়ে আছে |

    থিঙ্ক আউটসাইড দা বক্স বলে যিনি ম্যাজিক দেখাচ্ছেন, তিনি নিজেই হয়তো কোনো বোকা বাক্সে বন্দী হয়ে আছেন |

    কাউকে ছোট করার জন্য বলছি না |

    বাজ ওয়ার্ড আমরা সবাই বলি | আমিও বলি, লিখি | কিন্তু প্রশ্ন হচ্ছে পরের ধাপে সারল্য প্রকাশ করি কিনা, নিজের অক্ষমতার গল্প বলে হেসে ফেলতে পারি কিনা |

    অডিয়েন্সের ভীড়ে বহু মানুষ দেখবেন, যারা ব্যক্তি জীবনে স্টেজে দন্ডায়মান বক্তার চেয়ে অনেক বেশি পরিপূর্ণ |

    ভাই, আপনার পরিবার আছে, জীবনসঙ্গীর সাথে মানিয়ে চলছেন, ঠিক টাইমে সন্তান নিয়েছেন, তাকে ঠিকঠাক মানুষ করেছেন, তাদের সংসার তৈরী হয়ে গেছে, নাতি নাতনির মুখ দেখেছেন বা দেখবেন – এসবের মানে আপনি অলরেডি ইমোশনালি ইন্টেলিজেন্ট মানুষ, ভালো একজন লীডার, এম্প্যাথি বা সিনার্জি তো জীবনে হাজারবার আপনি এক্সিকিউট করেছেন | গ্রোথ হ্যাকিং তো আপনার নিত্য দিনের খেলা | 

    আর বলছেন ‘থিঙ্ক আউটসাইড দা বক্স’ এর কথা – সীমিত আর্নিংয়ে একক চেষ্টায় এতো কিছু করেছেন জীবনে – বাক্সের বাইরে চিন্তার ক্ষমতা না থাকলে কি সেটা পারতেন ?

    ব্রাদার, সিস্টার, ট্রেনিং করবেন, বক্তাদের কথা শুনবেন | কোথা থেকে কি জ্ঞান পাওয়া যায়, আল্লাহই ভালো জানেন |

    কিন্তু বক্তার মাঝে, ট্রেনারের মাঝে সব সময় যেটা খুঁজবেন – আপনার প্রয়োজনের জায়গা সম্পর্কে তার জ্ঞান আর অভিজ্ঞতা আছে কিনা | 

    সাথে বোঝার চেষ্টা করবেন – তার অন্তর্দৃষ্টি আছে কিনা |

    আর সবচেয়ে বেশি যেটা খুঁজবেন, সেটা হচ্ছে – তিনি আপনার হিতৈষী কিনা, আপনার সামর্থ্য আর সীমাবদ্ধতার মাঝের ব্রীজটা তৈরী করতে তিনি প্রাণপাত করছেন কিনা |

    তৃতীয়টা সত্য হলে, প্রথম দুটো নিয়েই আপনাকে আর ভাবতে হবে না | তার দায়বদ্ধতা থেকেই তিনি নিজেকে আপনার জন্য উপকারী প্রমাণ করবেন |  

    আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, লার্নিং একটা প্রফেসি ওয়ার্ক, এই পথে যেন ভ্রান্তি না আসে | 

    • Share:
    adnan

    Previous post

    এই তিনটা শর্ত এক হয়ে কিছু একটা ঘটাতে শুরু করে - এই কিছু একটাই আমাদের টিপিং পয়েন্ট |
    November 21, 2025

    Next post

    মেডিটেশন বা এই জাতীয় বাহুল্য খুবই অসম্পূর্ণ - নামাজে থাকুন
    November 23, 2025

    You may also like

    Gemini_Generated_Image_aujghfaujghfaujg
    আপনি কার কাছ থেকে মেন্টরিং নিচ্ছেন
    December 6, 2025
    Gemini_Generated_Image_fhcey1fhcey1fhce
    যারা কোনো জবে এপ্লাই করবেন
    December 5, 2025
    Gemini_Generated_Image_rl3bhxrl3bhxrl3b
    আমার একটা ফিলিং হচ্ছে, জব সাইটগুলোর উচিত এখনই “পোর্টফোলিও ড্রিভেন হায়ারিং” চালু করা
    December 5, 2025

    Leave A Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Search

    Categories

    • আনক্যাটাগরাইজড
    • ডিজাইন / ব্র্যান্ডিং
    • বিজনেস
    • ব্লগ
    • লার্নিং এন্ড ডেভলাপমেন্ট

    Popular Courses

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    • (+88) 0171-8020 - 355
    • Dhaka, Bangladesh
    • info@plusminus.digital
    মেনু
    • কোর্সেস
    • শপ
    • ব্লগ
    কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    অন্যান্য
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গ্যালারি

    © 2025 PlusMinus.Digital — All Rights Reserved / সর্বস্বত্ব সংরক্ষিত। Skill Up ★ Limit Down

    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • সাইটম্যাপ
    • ক্রয় নীতি

    Login with your site account

    Lost your password?

    Not a member yet? Register now

    Register a new account

    Are you a member? Login now