
ইসলামে সালাম দেয়ার প্রভিশন এমনি এমনি আসেনি
কম্যুনিকেশন নিয়ে আজকে দুটো পোস্ট চোখে পড়েছে | একটা রাজীব ভাইয়ের, আরেকজনের নাম মনে করতে পারছি না | কম্যুনিকেশন শব্দটা মাথায় খচখচ করছে, তাই দু’লাইন না লিখে পারলাম না |
আমরা কম্যুনিকেশনে দুর্বল, ভয়ংকর রকম দুর্বল | ইভেন নিজেদেরকে কম্যুনিকেশন এক্সপার্ট বলে পরিচয় দেন, এমন অনেককেও আমি দেখেছি, তারা কম্যুনিকেশনের মূল থিমের ধারে কাছেও নেই | গুড মর্নিং বা হাউ কেন আই হেল্প ইউ এর মতো প্যাকেজগুলো আসলে জাস্ট সিনট্যাক্স, টোটাল প্যাকেজটা অনেক বড় | কম্যুনিকেশন শুরুই হয় সাবজেক্ট ম্যাটার দিয়ে – তিনটি মূল প্যারামিটার আছে, আপনার পারপাস, আপনার পারপাসের সাথে জড়ানো নির্ভেজাল ভ্যালু আর গল্পের চরিত্ররা যারা এই ভ্যালু বেজড পারপাসের সাথে মিশে গিয়ে আপনার উপন্যাসের চরিত্র হয়ে উঠবেন |
অধিকাংশ ক্ষেত্রেই এই চরিত্ররা আপনার নাগালের মধ্যে থাকে, আপনার নিকটেই (ভৌগোলিক দূরত্ব বুঝাইনি) থাকে, আপনাকে শুধু তা রিভেল করতে হয় |
ইসলামে সালাম দেয়ার প্রভিশন এমনি এমনি আসেনি, লুকানো কানেকটিভিটি আবিষ্কারের প্রথম এফেকটিভ ধাপ কিন্তু সালাম – সম্ভাষণ | তারপরে বল গড়াতে শুরু করে, আর একসময় কিছু সংখ্যক বল ‘দা হল কাপে’ ঢুকে পড়ে |


