
এটা এক ইকোসিস্টেম
শুধু নতুন ছেলেমেয়ে দিয়ে প্রতিষ্ঠান চালানো যায় না, শুধু পুরোনো অভিজ্ঞদেরকে দিয়েও সেটা সম্ভব নয় |
শুধু সরল সোজা ভদ্রদের দিয়ে কাজ হয় না, আবার শুধু শক্ত জটিলদেরকে দিয়েও কাজের আশা অবান্তর |
এনালাইটিক্যাল মানুষ লাগে, ভাবের লোকও লাগে, মাঠ কাঁপানো সেলসের চ্যাম্পিয়ন লাগে, ডেস্কের পেছনে স্থিতধী ঋষিও লাগে |
এটা এক ইকোসিস্টেম |
প্রকৃতিতে দেখুন – রাজকীয় সিংহ ঘাড় ঘোরাচ্ছে, চপল হরিণ দৌড়াচ্ছে, পাখি কেমন আকাশে ডানা মেলেছে, মাছ এগোচ্ছে মোহনার দিকে, হাতি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে , সাপ তার হাইড-আউটে শিকারের জন্য ষড়যন্ত্রী অপেক্ষায়, বানর স্ট্যান্ড আপ কমেডিয়ানের ভূমিকায় ব্যস্ত কারো উপস্থিতিই অপ্রয়োজনীয় নয়, কাউকে বাদ দিয়েই এই ইকোসিস্টেম চলবে না |
প্রকৃতি বিলোপ করে না, সমণ্বয় করে, ইভল্ভ করে | এভাবেই তার ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখে, প্রোডাক্টিভ করে |
কে সামলাচ্ছে এসব ?
কুরআন কেন বারবার বলে – জ্ঞানীদের জন্য প্রকৃতিতে নিদর্শন আছে ?
প্রতিষ্ঠানও এরকম | এক প্যারামিটারে সবাইকে ফেলা যায় না, এক কে পি আই দিয়ে সবাইকে এসেস করা সম্ভব নয় | টোটাল গ্রোথের – প্রফিটেবিলিটির জন্য প্রয়োজন সমন্বিত হাইব্রিড ইকোসিস্টেম – এটাই প্রকৃতির শ্রেষ্ঠ বিন্যাস, লিডারশীপের গোপন শিক্ষা |

