
এটা এমন এক পাজি ঘোড়া, সামলাতে না পারলে পিঠ থেকে ফেলে কুচলে দেবে
শুধু এই এ আই দিয়ে লিখিয়েন না |
এ আই এটাই চায় |
লম্বা হাইফেন, সলিড বুলেট, ছোট স্কয়ার, নানা রকম সিম্বল – এরকম অনেক কিছু এ আই ব্যবহার করছে |
বিনা কারণে নয় | সাবধান, এগুলো ওর ব্র্যান্ডিং আইটেম |
ও আমাদেরকে নিয়ে খেলতে শুরু করেছে |
এটা এমন এক পাজি ঘোড়া, সামলাতে না পারলে পিঠ থেকে ফেলে কুচলে দেবে |
কিন্তু ওকে না দাবড়েও আমাদের বিকল্প কোনো উপায় নেই |
খেলা জমতে শুরু করেছে |
মাথা খাটান |


