• কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    • মেনু
      • কোর্সেস
      • শপ
      • ব্লগ
    রেজিস্টার   |   লগইন      
    • Home
    • ব্লগ
    • বিজনেস

    এটা তাদের নয়, আপনার পরীক্ষা

    • Posted by adnan
    • Categories বিজনেস, ব্লগ
    • Date October 31, 2025
    • Comments 0 comment

    ঢাকাতে তখন নতুন এসেছি, ক্যারিয়ার মাত্র শুরু | 

    উত্তর বাড্ডা | দুই কলিগ মিলে দুপুরে এক হোটেলে খেতে গেছি | 

    ওয়েটার লম্বা মেনু থেকে অনেকগুলো আইটেম পাখিপড়ার মত বলে যাচ্ছে | আমরা শুনেও শুনছি না | 

    ভাতের আইটেমের চড়া মূল্যের বিপরীতে আমাদের মানিব্যাগ আসলে অনেক রুগ্ন ছিল | আমরা তাই রুটি – ভাজি খেতে মনস্থ করে রেখেছিলাম |   

    ওয়েটার অর্ডার নিলো, কিন্তু তার চোখ কিছুটা সরু হয়ে এসেছে | পরের ২ দিনও এরকমই গেলো | 

    চতুর্থ দিন | আমরা হোটেলে ঢুকেই বুঝলাম, ওয়েটাররা চোরাচোখে পরস্পরের দিকে তাকাচ্ছে |  কারও ঠোঁটের কোনে মুচকি হাসি | বড় অস্বস্তি লাগছিলো, ওয়েটার যখন অস্বাভাবিক জোরে শব্দ করে খাবার প্লেট টেবিলে রাখছে, তখন বুকের মধ্যে যেন কেমন যেন করে উঠলো |

    আমার বাবা মসজিদ থেকে ফেরার পথে দরিদ্র মানুষকে সাথে করে ফিরতেন, লম্বা ডাইনিং টেবিলের মাথার চেয়ারটাতে মানুষটাকে বসাতেন, আর নিজে পাশে দাঁড়িয়ে থেকে খাওয়াতেন | 

    মাছের সবচেয়ে বড় টুকরোটা, মুরগির রানটা, সবচেয়ে সুস্বাদু কলিজাগুলো তাকে খাওয়ানোর জন্য বাবা অস্থির থাকতেন | পাঁচ ছয় পদের নিচে কখনও আমাদের ডাইনিং সাজেনি, বাবাকে কখনো কার্পণ্য করতে দেখিনি | 

    আর আজ ?  

    ওই চতুর্থ দিন পর্যন্তই আমরা ওই হোটেলে খেয়েছি – ওই রুটি ভাজিই | তারপরে অন্য পথ দেখেছি | ঐসব দিন পরম করুনাময় আল্লাহ পার করেছেন |

    আজ যে কোনো তারকার হোটেলে যে কোনও মেনুই আমি এফোর্ড করতে পারি – মালিকের দয়া, আমার স্ত্রী – ছেলে বিশ্বাসই করবে না, আমার এমন দিন গেছে | 

    অথচ মাঝে মাঝে খেতে বসে, অবজ্ঞাভরে সেই খাবার থালা টেবিলে রাখার কর্কশ সশব্দ স্মৃতি ফিরে এসে কানে বাড়ি মারে | সব মনে পড়ে যায় | কখন যে চোখের কোনা আপনা থেকেই ভিজে যায় | আমার ছেলে বলতে থাকে – কি হলো বাবা | আমি বলি, কিছু না |

    আসলে অনেক কিছু |   

    যারা হোটেল ব্যবসা করেন, মানুষকে খাওয়ান | খেয়াল রেখেন, যারা আপনাদের কাছে খেতে আসে, তারা আল্লাহর বান্দা | আল্লাহই তাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন বিভিন্ন ক্যাপাসিটি দিয়ে সাজিয়ে, এটা তাদের নয়, আপনার পরীক্ষা |

    আল্লাহু আকবার | 

    • Share:
    adnan

    Previous post

    কমপ্লিট জিস্ট ফর হিউম্যানিটি
    October 31, 2025

    Next post

    এটা এক ইকোসিস্টেম
    November 1, 2025

    You may also like

    Gemini_Generated_Image_fhcey1fhcey1fhce
    যারা কোনো জবে এপ্লাই করবেন
    December 5, 2025
    Gemini_Generated_Image_4aumji4aumji4aum
    আই গেস – আপনি জানেন, তিনি কে ?   
    December 4, 2025
    Gemini_Generated_Image_3hvscz3hvscz3hvs
    সব খেলার ‘ম্যান অফ দা ম্যাচ’ আপনি নন
    December 4, 2025

    Leave A Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Search

    Categories

    • আনক্যাটাগরাইজড
    • ডিজাইন / ব্র্যান্ডিং
    • বিজনেস
    • ব্লগ
    • লার্নিং এন্ড ডেভলাপমেন্ট

    Popular Courses

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    • (+88) 0171-8020 - 355
    • Dhaka, Bangladesh
    • info@plusminus.digital
    মেনু
    • কোর্সেস
    • শপ
    • ব্লগ
    কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    অন্যান্য
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গ্যালারি

    © 2025 PlusMinus.Digital — All Rights Reserved / সর্বস্বত্ব সংরক্ষিত। Skill Up ★ Limit Down

    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • সাইটম্যাপ
    • ক্রয় নীতি

    Login with your site account

    Lost your password?

    Not a member yet? Register now

    Register a new account

    Are you a member? Login now