
কোটি টাকার মার্কেটিং – ব্র্যান্ডিং এর চেয়েও বেশি শক্তিশালী এই আন্তরিক ফেয়ারওয়েল
যে মানুষটি আপনার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে – সেই আপনার সেরা ব্র্যান্ডিং এলিমেন্ট |
এখন সে অন্য পরিবেশে যাবে, নতুন মানুষদের সাথে চলবে, নতুন প্রসেস শিখবে |
এই সব নতুনের ভীড়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাকে – আপনার প্রতিষ্ঠানকে সে কিভাবে মনে রাখছে |
আপনার গল্প সে ছড়াবে, নিজের অজান্তেই আপনার ব্র্যান্ডিং করবে – সেটা পজিটিভ নাকি নেগেটিভ তা সম্পূর্ণই নির্ভর করে আপনার কাছ থেকে সে কোন অনুভূতি – এক্সপেরিয়েন্স নিয়ে বিদায় নিচ্ছে, তার ওপর |
আপনার কোম্পানিতে তার যেমনই সময় কাটুক না কেন, তার চলে যাওয়াটা সুন্দর করুন – সহজ করুন | তাকে জানতে দেন, সে নতুন ঘরে যাচ্ছে বটে, কিন্তু পেছনে ফেলে যাওয়াটা ওয়ার্কস্পেসটাও তার আরেকটি ঘর, যে ঘর তাকে মিস করবে |
কোটি টাকার মার্কেটিং – ব্র্যান্ডিং এর চেয়েও বেশি শক্তিশালী এই আন্তরিক ফেয়ারওয়েল |
আপনি আসলে জন্ম দিচ্ছেন একজন অনারারি স্লিপার এজেন্টের – জীবনভর যে আপনার গল্প করবে |


