
চাবিটা ওখানে আছে, আই রিপিট, চাবিটা ওখানেই আছে |
মুক্তি খুঁজছেন ? পাচ্ছেন না |
মুক্তি শুধু নিজের মাঝে আছে |
আল্লাহ আপনাকে – আমাকে যে অন্তর্নিহিত শক্তি দিয়েছেন, মুক্তি তার মাঝে আছে |
অপরচিউনিটি এক্সপ্লোর করার চেষ্টা করছেন – চারপাশের এনভায়রনমেন্ট দাবড়ে বেড়াচ্ছেন, প্রতিটি পাথর উল্টে দেখছেন | মিলছে না কিছু ?
জব সাইটে রেজিস্ট্রেশন করেছেন, জায়গায়-অজায়গায় সিভি দিচ্ছেন, ব্যবসার খোঁজপাতি করেছেন, এমনকি বর্ডার পাড়ি দেবার চেষ্টাও করছেন | ফল নেই |
রাগ হচ্ছে, ক্ষোভ জন্মাচ্ছে, অভিমান করছেন |
এত চেষ্টার পরও মিলছে না কিছু |
মিলবে | নিজের ভেতরে উঁকি দেন | চাবিটা ওখানে আছে, আই রিপিট, চাবিটা ওখানেই আছে |
চারপাশে আছে শুধু বন্ধ দরজা |


