
জব সাইটে এই ক্যাটাগরির মানুষের জন্য সার্কুলার থাকে, তবে এই টাইপের মানুষেরা জব সাইট খোঁজে না
আমি একজনকে চিনি যে গোঁফ না ওঠা বয়সে ডেইলি বেসিসে একটা কোম্পানিতে জব শুরু করেছিল | চা বানায়, ফাই ফরমাশ খাটে | তারপরে সে ফাইল পত্রের কাজ শিখে, অফিসের মেইনটেন্যান্স সিডিউলে, ছোট বড় বিভিন্ন স্টেক হোল্ডিংয়ে, কাস্টমার সার্ভিসের আনএভয়ডেবল সব সিচুয়েশনে অপরিহার্য হয়ে ওঠে |
ইন্টিগ্রিটি, হার্ডওয়ার্ক আর কর্মকুশলতা তাকে বিশেষ একটা এনটিটিতে পরিণত করে | তাকে ছাড়া এক মুহূর্তও চলে না, খাবার কেনা থেকে শুরু করে জেনারেটরে তেল ভরা, ফাইলিং থেকে শুরু করে যেকোনো ট্রাবলশুটিং – অফিসার-কাস্টমার সবার চোখ তাকে খোঁজে | ম্যানেজমেন্ট বদলে যায়, অফিসাররা আসে যায়, কিন্তু সেই ছেলের কোথাও যাওয়া হয় না, কিছু পাওয়া হয়না – তার জব ডেইলি বেসিসই থেকে যায় |
পরিবর্তন একটা অবশ্যই হয়, সেটা হচ্ছে, সে আর সেই গোঁফহীন কিশোর নেই |
এটা আসলে একজনের গল্প না, অসংখ্য মানুষের গল্প |
একটা সেরা হিউম্যান ক্যাপিটাল, সার্ভিস স্ট্যান্ডার্ডে এই টাইপের মানুষ যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিরাট সম্পদ | মুশকিল হচ্ছে খুব কম প্রতিষ্ঠানের এপিএ তে এই ধরনের এসেটকে চিহ্নিত করার স্পেস আছে | আপনি যদি বিশেষ ধরনের মাইক্রো লেভেল কাজের জন্য একটা ‘জেম’ চান, তবে এরা হচ্ছে ‘তারা’ |
জব সাইটে এই ক্যাটাগরির মানুষের জন্য সার্কুলার থাকে, তবে এই টাইপের মানুষেরা জব সাইট খোঁজে না | সবাই বলে, এই দেশে কাজের লোক খুঁজে পাওয়া যায় না, আমি বলছি – এই দেশে কাজের লোক খুঁজে বের করার, রেকমেন্ড করার মতো ‘কাজী’ আসলে কম, সিস্টেমই হয়তো সেটার প্রভিশন রাখেনি |
বিডিজবসের মাশরুর ভাইয়ের Fahim Mashroor দ্বারা জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা অনেকেই উপকৃত হয়েছি | তিনি এদের জন্য একটু অন্যভাবে ভেবে দেখতে পারেন | এটা হতে পারে সেরা ইবাদত |
অন্য সব মানুষ যারা ‘পিপল এন্ড কালচার’ ওয়ার্ক ডোমেইনে আছেন, ‘মাথা শিকার’ করেন, তাদের জন্যও এই সুযোগ উন্মুক্ত |
আল্লাহ আমাদেরকে মানুষের কাজে আসার সুযোগ করে দিক – আমিন |


