
ডেটাবেজ সিস্টেম ডিজাইন করেছেন কখনো ?
ডেটাবেজ সিস্টেম ডিজাইন করেছেন কখনো ?
দেখবেন, কিছু কমন অপারেশন আছে |
সিঙ্গেল ইউজার থিম নিয়ে কাজ করছেন ?
পাবেন ভিউ, ইনসার্ট, সেভ, এডিট, ডিলিট, রি-স্টোর | এর প্রত্যেকটাকে অসংখ্য সাব-লেয়ারে ভাঙ্গা যাবে, কিন্তু মূল এগুলোই |
মাল্টি ইউজারে যান – আপনাকে রোল প্রিভিলেজ যোগ করতে হবে |
সিকিউরিটি পারপাসে ভাবলে, অথরাইজেশন – অথেনটিকেশন – ক্রিপ্টো ইন্টিগ্রেট করুন |
সত্যিকারের কাজের জিনিস বানাতে চান ?
ওটাকে লার্ন করতে শেখান |
খেলা জমাতে চান ?
ওকে অন্য এনটিটির সাথে এসোসিয়েশন শিখিয়ে দেন |
ফাটায়ে ফেলতে চান ?
আন-লার্ন করতে শেখান |
এর পরেরটা হিউম্যানাইজেশন – আমার আপনার-ই বুঝে আসে না, মেশিন তো কোন ছার |
ওটা আমাদেরকে যিনি বানিয়েছেন, তিনি তার এখতিয়ারে রেখে দিয়েছেন | এ আই অনেক চেষ্টা করবে, পেরে গেছে, মাঝে সাঝে এরকম ইল্যুশনও আমাদের এবং তার হবে | কিন্তু এখানে এসে আসলে সে থেমে যাবে |
মানুষের মধ্যে এই ডেটাবেজ গেইম আছে |
মানুষ কিভাবে সব প্রাণীর চেয়ে আলাদা হয়ে গেছে ?
কারণ মানুষ টেকনিক্যালি এবং ইন্টেলেকচুয়ালি লার্ন করতে পারে |
আর কেউ কেউ (এই দ্বিরুক্ত শব্দ মিস করবেন না ) আন-লার্নও পারে – সংখ্যায় তারা খুবই কম |
মুসিবত, মহা মুসিবত |
স্কুল বা কলেজ এটা শেখায় না, পরিবার, সমাজ, সিস্টেম বা কোম্পানিও না |
এটা নিজেকেই শিখতে হবে |
এটাই শক্তি | চেষ্টা করুন |


