
“তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না?
হুমায়ুন আহমেদ সত্যের খুব ধারে হাঁটাচলা করছিলেন |
অবিশ্বাস্য গতিতে পরিবর্তনশীল এই সময়ে কি শিখবেন ?
এটা হচ্ছে বিলিয়ন ডলার প্রশ্ন |
আমার উত্তর খুবই সোজা |
থিঙ্ক | চিন্তা করতে শিখুন – এটাই মূল |
এটাই সব পথ খুলে দেয় |
চিন্তা স্ট্রাকচার্ড হতে পারে, লজিক্যাল হতে পারে, ক্রিয়েটিভ হতে পারে, ক্রিটিক্যাল বা বিচ্ছিন্ন ও হতে পারে |
চিন্তা বা থিংকিং হতে পারে রিফ্লেক্টিভ বা স্ট্র্যাটেজিক |
সুযোগ থাকে ডিজাইন বা ইমোশনাল থিঙ্কিংয়েরও |
চিন্তার ধরনের শেষ নেই, কিন্তু সব কিছুর শুরু এটা দিয়ে |
বিজনেস করবেন ?
চিন্তা করেন |
কেন ব্যবসা করবেন ? কখন করবেন ? কিভাবে করবেন ? কিসের ব্যবসা করবেন ? কোথা থেকে জিনিস আসবে ? কোথায় যাবে ? কারা কিনবে ? কাদেরকে লাগবে ? কারা বাঁধা দেবে ? কারা প্রতিযোগিতা করবে ? কারা সাহায্য করবে ?
চিন্তার শেষ নেই |
এটা একটা সর্পিল জার্নির মতো – প্রতিটি বাঁকে চিন্তা তার ধরন পাল্টাবে | স্ট্রাকচার্ড থিংকিং বলে দিবে – ব্যবসা কিভাবে করবেন, আবার ক্রিটিক্যাল থিংকিং বলে দিবে – কারা সাহায্য করবে আর কারা বাঁধা দিবে | প্রত্যেক চিন্তাই বিশেষায়িত, লজিক্যাল সিচুয়েশনে ইমোশনাল থিংকিং আনলেই
বিপত্তি, আবার উলটোটাও সত্যি |
আপনি কোন সাবজেক্টে পড়েছেন বা আদৌ পড়েছেন কিনা, সেটা আর মুখ্য নয় |
আসল ব্যাপার হচ্ছে – আপনি চিন্তা করতে পারেন কিনা |
শত্রুকে দড়ি দিয়ে বাঁধতে পারেন, এটা আপনার চিন্তা | আবার শত্রুকে বন্ধুত্ব দিয়েও বাঁধতে পারেন | এটাও আপনার চিন্তা |
স্পেসে যাওয়ার জন্য স্পেস সায়েন্টিস্ট হতে পারেন, আবার বিত্তশালী হয়ে স্পেস শাটলের টিকেটও কাটতে পারেন |
আপনাকে সব পারতে হবে না, সব জানতে হবে না |
কিন্তু ‘কিভাবে চিন্তা করতে হয়’ সেটা অবশ্যই জানতে হবে |
সেরা সোর্স অনেক আগেই দিয়ে দেয়া হয়েছে | পড়ুন, বুঝুন, শিখুন চিন্তা করতে |
“তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না?
না তাদের অন্তর তালাবদ্ধ?
[সূরা মুহাম্মদ: 24] “


