
ভাসা ভাসা লার্নিং থেকে দূরে থাকুন
ভাসা ভাসা লার্নিং থেকে দূরে থাকুন |
বিরাট লিজেন্ডদেরকে স্টেজের উপর দেখে পাগল হয়েন না | তাদের পথ আর আপনার পথ ইন্টারসেকট নাও করতে পারে, না করাটাই স্বাভাবিক |
আপনি ফিনিশড ডায়মন্ড দেখছেন, অলরেডি শোকেসে সাজানো – আদি আকরের ভয়ংকর লড়াইমুখর বৈপরীত্যের গন্ধ ওখানে পাবেন না | বহুমূল্য কোটের ভাঁজে তাদের কালশিটে দাগ ঢাকা পড়ে গেছে, ফ্রেঞ্চ সুগন্ধি তাদের ঘামের গন্ধ লুকিয়ে ফেলেছে | তারা অলরেডি সফল, খেয়াল রাখবেন, আপনার বয়সে তারা দর্শক – শ্রোতার সারিতে যতটা বসেছেন, তার চেয়ে অনেক সময় দিয়েছেন কাজে |
তাদের কাছ থেকে কিছু ইনসাইট নিয়েন – এর বেশি না |
এটা কাজের সময়, শেখার সময়, প্র্যাকটিক্যাল মেন্টরদের সাথে ফ্রি কাজ করুন, শিখুন |
ঠিক ওটা শিখুন যেটা আপনি পছন্দ করেন |
ঠিক ওটা শিখুন যেটা সম্পর্কে আপনার ইতিমধ্যেই কিছু ধারনা আছে কিংবা যেটা আপনার পরিচিত জগতের বা বিষয়ের সাথে সম্পর্কিত |
ঠিক ওটা শিখুন যেটা দিয়ে আপনি এন্ড প্রোডাক্ট বানাতে পারবেন |
আবার বলছি – যেটা দিয়ে আপনি এন্ড প্রোডাক্ট বানাতে পারবেন | এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ |
প্রোডাক্ট থেকে পোর্টফোলিও আসবে |
তারপর ডিমান্ড-সাপ্লাই, মার্কেটিং, সেলস – এগুলো দেখা যাবে |
অতি বিশ্লেষণে যেয়েন না – ভেসে যাবেন অথবা প্যারালাইজড হবেন |
ভালো ভালো টুলস আছে |
ক্যানভা দিয়ে আইডিয়াকে বাস্তবে আনেন, সোরা বা ভি ই ও থ্ৰী দিয়ে ভিডিও বানান, পাওয়ার বি আই দিয়ে ডেটাকে গল্পে রূপ দেন – আসলে কি শিখবেন, তার শেষ নেই |
কিন্তু উপরের শর্ত ভঙ্গ করবেন না, আর এন্ড প্রোডাক্ট আসতেই হবে |
এন্ড প্রোডাক্ট – মনে থাকবে ?


