
মিটিংয়ের শুরুতে আইস ব্রেকিং খুব জরুরী
মিটিংয়ের শুরুতে আইস ব্রেকিং খুব জরুরী |
খুব জরুরী পার্সোনাল টাচ |
আমরা সারাদিন লিডারশীপ, টিম স্পিরিট, সিনার্জি এগুলো নিয়ে কথা বলি |
কিন্তু আশ্চর্য ব্যাপার – আমরা আসলে কেউ কাউকে চিনি না |
কার কতগুলো সন্তান, সন্তানেরা কে কোথায় পড়ছে, কার শরীরটা একটু খারাপ ছিল, লাস্ট ট্যুরটা কেমন গেলো, নতুন রিলিজ হওয়া মুভিটা কি কেউ দেখেছে – এরকম কত কথা আমাদের মাঝের ভয় – সংকোচ কাটিয়ে দিতে পারে |
নীরব মানুষগুলো কথা বলতে শুরু করবে, ছোট-বড় হাসিতে মিটিং রুম ভোরে উঠবে |মেরুদন্ড সোজা করে বসা প্রাণহীন রোবটের মত মানুষগুলোর শরীরে সহজাত নড়াচড়া ফিরে আসবে | এটাই তো সিনার্জি, আইডিয়া উত্থাপনের, প্রব্লেম সল্ভিংয়ের, গ্রোথ ইনিশিয়েশনের আদর্শ পরিবেশ |
ব্লেইম গেইম থেকে বেরিয়ে, শাসন – ভয়ের সমীকরণ বদলে দিয়ে যেদিন কোম্পানিগুলো এ ধরনের মিটিং করতে পারবে, সেদিন তো মানুষেরা নিজের জন্য, কলিগদের জন্য, কোম্পানির জন্য নিজেদের সবকিছু উজাড় করে দেবে |
মানুষ তখন আগ্রহ নিয়ে অপেক্ষা করবে – আহা, নেক্সট মিটিংটা কবে হবে ?


