
মেডিটেশন বা এই জাতীয় বাহুল্য খুবই অসম্পূর্ণ – নামাজে থাকুন
কাল্পনিক একটা মন্ত্র | মনে আছে ?
খুল যা সিমসিম – যার উচ্চারণে আলী বাবার গুহা খুলে যায় |
রিয়েল মন্ত্র শিখতে চান যা দিয়ে সব দরজা খুলে যায় ?
হাসছেন ?
হাইসেন না |
রিয়েল মন্ত্রগুলো আমাদেরকে শেখানো হয়েছে বারবার |
কিন্তু আমরা ভুলে যাই | আলসেমি করি, বলতে পারি না |
মানুষ ভুলে যাবে, আল্লাহ জানেন |
মানুষ পারবে না, আল্লাহ জানেন |
মানুষ দুর্বল, আলসেমি করবে, আল্লাহ জানেন |
তাই একসাথে প্যাকেজ করে দিয়েছেন | একটা প্রোগ্রামিং ফাংশনের মতো |
নামাজের কথা বলছি |
সবচেয়ে কাজের মন্ত্র গুলো এর মধ্যেই লুকানো আছে
সুরাহা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে – ” আলহামদুলিল্লাহ” |
একটা মন্ত্র – মারাত্মক শক্তিশালী |
এরকম আরো আছে – নামাজের পরতে পরতে |
দিনে পাঁচ ওয়াক্ত, ৪০ রাকাতের বেশি – কত মন্ত্র কতবার উচ্চারণ করছেন – আন্দাজ আছে ?
আর কি লাগে ?
মেডিটেশন বা এই জাতীয় বাহুল্য খুবই অসম্পূর্ণ – নামাজে থাকুন |
নামাজ পড়ুন |
সব দরজা খুলে যাবে |

