
যার যেমন পছন্দ
একটা পোস্ট যদি একজন মানুষকে স্পর্শ করে, সেটাই অনেক |
দিন শেষে আপনার ফলোয়ারের সংখ্যা হয়তো আপনাকে আনন্দ দেয়, কিন্তু মানসিক সন্তোষের জায়গা ওটাই যে কোন মন বা মস্তিস্ককে আপনি আজ চিন্তার খোরাক দিতে পারলেন কিনা |
অনেক মানুষের ভীড়ে অনন্য হওয়ার প্রয়োজনই বা কি, অনেকের ভীড়ে একজন হয়ে পথ চলার মাঝেই তো আপনার – আমার মানুষ পরিচয়ের শিকড় – নীতি লুকানো |
ব্রাশ ফায়ার আর শার্প শুটিং – সম্পূর্ণ ভিন্ন জিনিস | কোনোটাই ভুল নয়, আবার তারা একও নয় |
যার যেমন পছন্দ |

