
লিডারশিপ নিয়ে কথা বলার সময় আমরা সবচেয়ে বেশি ভুল যে চিন্তাটা করি সেটা হচ্ছে – নিজেকে লিডার মনে করি আর অন্যদেরকে মনে করি নন – লিডার
লিডারশিপ নিয়ে কথা বলার সময় আমরা সবচেয়ে বেশি ভুল যে চিন্তাটা করি সেটা হচ্ছে – নিজেকে লিডার মনে করি আর অন্যদেরকে মনে করি নন – লিডার |
আল্লাহ তো আসলে সবাইকেই পারপাস ড্রিভেন লিডার হিসেবে তৈরী করেছেন | তিনি তো বলেই দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ অবয়বে (এটা শুধু শারীরিক গঠন নয় – আল্লাহ ভালো জানেন ) সৃষ্টি করা হয়েছে | আশরাফুল মাখলুকাত ম্যানুফেকচার্ড নয়, তাদেরকে সৃষ্টি করা হয়েছে | (খুব মন দিয়ে চিন্তা করবেন)
লিডার – নন লিডার ভেদের সুযোগই নেই | সময় – পরিস্থিতি – পারপাস ভেদে শুধু চেয়ার বদলায় |
ইসলামের দিকে তাকান |
আজানের কথা বললে কার নাম মনে আসে ?
হযরত বিলাল (রাঃ)
জ্ঞানের কথা বললে কার নাম ?
হযরত আলী (রাঃ)
‘সিদ্দিকে আকবর’ (অতিশয় সত্যবাদী) কে ?
হজরত আবু বকর (রাঃ)
দয়া-বিনয়ের কথা বললে কার নাম এসে যায় ?
হজরত উসমান (রাঃ)
যুদ্ধের কথা বললে ?
খালিদ ইবনে ওয়ালিদের
প্রশাসনিক ডিসিপ্লিনড নেতৃত্বের কথা বললে ?
হজরত ওমর (রাঃ)
আর সব মিলিয়ে ?
হযরত মুহাম্মদ ﷺ
এতো দূর, এত বড় মানুষের দিকে না যাই |
ঢাকা – চিটাগাং হাই- ওয়েতে আপনার জীপখানা চলছে | আপনি ব্যাক সীটে আয়েশে বসে আছেন | আচমকা সামনের দিক থেকে এক বিশাল লরি ধেয়ে এলো | লাগি লাগি অবস্থা – আপনার তো ইয়া নফ্সী |
বেঁচে গেছেন, আপনার ক্লাস ফোর পাশ ড্রাইভার গ্র্যান্ড পি চ্যাম্পিয়নের মতো দুই চাকা প্রায় শূন্যে তুলে নিয়ে সাইড কেটে বেরিয়ে গেছে |
আলহামদুলিল্লাহ বলেন – আপনি ড্রাইভিং সীটে ছিলেন না, ছিল আপনার ড্রাইভার |
এখন বলুন – এই সিচুয়েশনে কে লীডার ?


