
সবচেয়ে বড় ব্যর্থতা – আমার কাছে আসা সিভি অনার করার ক্যাপাসিটি আমার নেই
আমাকে যদি প্রশ্ন করেন – আপনার ব্যর্থতার জায়গা কোনটা ?
আমি বলবো, অনেক |
সবচেয়ে বড় ব্যর্থতা – আমার কাছে আসা সিভি ওনার করার ক্যাপাসিটি আমার নেই |
আল্টিমেটলি, আমি খুব স্ট্রাকচার্ড চাকরিজীবী এবং আমার অনুরোধ প্রসেস হার্ডলে বিলীন হয়ে যাবে |
আমি আপনার জন্য দোয়া করতে পারি |
দু’একটা কমেন্ট লিখে আপনার প্রয়োজনের গল্পটুকুর রিচ বাড়াতে পারি |
জব ইন্টারভিউয়ের গভীরতম রহস্যগুলোর কয়েকটা আপনাকে শেয়ারও করতে পারি |
এইসব যোগ্যতা আমার আছে |
আর যদি আপনি এজাইল হন, জেদী হন, ক্রিয়েটিভিটির পাগল হন, পাওয়া না পাওয়ার হিসেব না মেলানো বুনো ঘোড়া হন, তবে …. ভার্চুয়াল প্রোডাক্ট ডিজাইনের অদ্ভুত, আনকমন, অনন্ত সব পথে আপনাকে টানতে পারি, ট্রেইন করতে পারি | ওখানে আমার এক জীবনের অভিজ্ঞতা আছে, কিন্তু ওটা আমার রিজিকের একটা জায়গা | এক্সট্রিম সিরিয়াসনেস আর ফ্যাসিনেশন না থাকলে, আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্টের জেদ না থাকলে, ওখানে আমি কাউকে ডাকি না |
আমি খুব দুঃখিত এবং লজ্জিত, আমার ইনবক্সের জব অনুরোধগুলোকে আমি আসলে সেভাবে কোনও হেল্প করতে পারি না এবং এজন্য, নিজের উপর আমার কিছুটা ক্ষোভ-খেদও আছে |
চাকরিজীবেরা চাকরি দিতে পারে না ভাই, তবে সেলসের বসদের হাতে কিছু খেলা আছে – এসির বাইরের লড়াইয়ের জন্য | দুনিয়ার ব্যাপক জব মার্কেট বলতে ওটাই |
শেষ কথা – সেলস শিখুন অথবা ক্রিয়েটিভ টেকনোলজি |
কারও মুখাপেক্ষী হতে হবে না |
শুভ কামনা |


