
সব খেলার ‘ম্যান অফ দা ম্যাচ’ আপনি নন
আমি যখন বয়সে অনেক তরুণ ছিলাম, তখন সব ফোরামেই কথা বলতে আগ্রহ বোধ করতাম |
কখনো সখনো প্রস্তাবনা গ্রহণ করা হলে ভীষণ উচ্ছসিত হয়ে উঠতাম |
অসংখ্যবার এমন হয়েছে যে আমার অত্যন্ত ক্রিয়েটিভ (ওই বয়সে ভাবতাম আর কি) প্রস্তাবনা ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে ফ্লোরে পড়ে থেকেছে এবং পরবর্তী কয়েকটা দিন তা আমার মন খারাপের কারণ হয়ে থেকেছে |
কিন্তু এখন ?
খুব কম ফোরামেই আমি এখন কথা বলি, বললেও শুধু ‘উইকেট টু উইকেট’ বল আসলেই প্লে করি |
আমি এখন দেখতে পছন্দ করি, শুনতে পছন্দ করি, মস্তিষ্কে নোট নিতে পছন্দ করি |
সময় আমাকে শিখিয়েছে, সব ম্যাচের সব মুভে নিজেকে আলাদা করে চেনাবার প্রয়োজন নেই, জেতার প্রয়োজন নেই, সব ইনিংসে সেঞ্চুরির চেষ্টাটা অতিরঞ্জিত, কখনো কখনো পাওয়ার প্লে লাগে, কখনো বা স্লগিং, কখনো ধরে খেলতে হয়, কখনো কখনো টিকে থাকাই যথেষ্ট |
সব খেলার ‘ম্যান অফ দা ম্যাচ’ আপনি নন, আসলে অধিকাংশ খেলাতেই আপনি শুধু ভালো একজন টিম মেট |
জানতে হয় – আপনার ম্যাচ কোনটা |
মুখের চেয়ে, চোখ, কান আর মন-মস্তিষ্ক সেই ম্যাচে আপনাকে অনেক বেশি সাহায্য করে |


