• কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    • মেনু
      • কোর্সেস
      • শপ
      • ব্লগ
    রেজিস্টার   |   লগইন      
    • Home
    • ব্লগ
    • বিজনেস

    সময়ই সিদ্ধান্ত দেয়, আপনি – আমি না

    • Posted by adnan
    • Categories বিজনেস, ব্লগ
    • Date November 9, 2025
    • Comments 0 comment

    একটু লম্বা পোস্ট, ধৈর্য না থাকলে এড়িয়ে যান | পুরো না পড়লে ভ্রান্তি আসতে পারে, ক্ষতি হতে পারে |  

    খুব পপুলার একটা থিম আছে – ওনলি চেঞ্জ ইজ কনস্ট্যান্ট |

    এটা সত্য |

    কিন্তু এর অসম্পূর্ণ বা অপব্যাখ্যা প্রচুর | 

    ঢালাও মেন্টরিং এর শুরুতেই বলা হয়, চেঞ্জ ইওরসেল্ফ – ভয়ংকর ব্যাপার | 

    একটা লোক বসে আছে, দাঁড়িয়ে যাবে, দাঁড়ানো বেচারা বসে যাবে, যে লোক প্রশান্তিতে ঘুমিয়ে ছিল, সে জেগে যাবে, আর যে হতভাগা জাগনা ছিল, ঘুমিয়ে পড়বে | 

    এটাও চেঞ্জ, কিন্তু না বুঝে, না জেনে, শুধু পরিবর্তনের খাতিরে, পরিবর্তন |  

    চাকরিজীবীকে বিজনেসের কথা বলুন, অসুবিধা নেই, পাইকারী ব্যবসাদারকে ছবি আঁকতে বলুন, তাও অসুবিধা নেই, যোদ্ধাকে বলুন, জিহাদ বন্ধ, ব্যাটা গান গা | ঠিক আছে, হক কথা, মানুষের পক্ষে সব সম্ভব, আর সেই সম্ভবের জন্যই চেঞ্জ হতে হবে | মানলাম |

    কিন্তু বলার আগে, মৌচাকে ঢিল দেয়ার আগে, পূর্ব শর্ত দেখা হয়েছে কি ? যাকে চেঞ্জ করতে বলছেন, তার জন্য চেঞ্জ বা আপনার নির্দেশিত চেঞ্জ জরুরী কিনা | 

    চেঞ্জ মানে কিন্তু ফুটবল ছেড়ে ক্রিকেট খেলা না, আগে যে টেকনিকে ফুটবল খেলতাম. সেটা আরেকটু ডেভলপ করাই আসল চেঞ্জ | 

    মানুষকে চেঞ্জ হতে বলেন, কিন্তু আগে তার পরিস্থিতি বুঝুন | 

    একটা লোক দেশে দিব্বি করে খাচ্ছিলো – হুট্ করে আপনার – আমার কথায়, ভালো চাকরি ছেড়ে, পৈতৃক লোটা-কম্বল পর্যন্ত বেইচ্যা দিয়ে বৈদেশ চলে গেলো |

    ডলারে কামাবে, সেটা পয়-পরিষ্কারের কাজ করেই হোক না কেন | ওই যে, চেঞ্জ দরকার |

    ভাই, আলহামদুলিল্লাহ বলেও একখানা ব্যাপার আছে | সঠিক সময় বলেও এক প্রাকৃতিক সত্য আছে | চেঞ্জ তো স্লো প্রসেস, শোয়া মানুষ দাঁড়াতে গেলেও আগে বসতে হয় | তার চেয়েও বড় ব্যাপার, কেন দাঁড়াচ্ছে, তার পারপাস থাকতে হয় | এটাই মোদ্দা কথা – পারপাস থাকা লাগবেই, চট করে সব বেড়াছেড়া করে দিয়েন না | যে পরিস্থিতিতে আছেন, সেখানে আলহামদুলিল্লাহ বলতে থাকেন, যে কাজ করছেন, সেটা আরো ভালো করে শিখেন – করেন, আর যেটা করার স্বপ্ন দেখেন, সেটার জন্য চেষ্টা-ফিকির চালিয়ে যান | 

    সময়ের ডাক আসবে, সুযোগ সেতু খুলে যাবে, দেখবেন আপনিও একদম প্রস্তুত – ওটাই চেঞ্জ, বাকিটা হচ্ছে স্লো চেঞ্জিং জার্নি | জার্নি বাদ দিয়ে গন্তব্যে যাবেন কিভাবে, আর কেনই বা যাবেন ?

    প্রথমবার হেরা গুহা যখন আলোকিত হলো, আল্লাহর রাসূলের জীবনের প্রায়  দুই – তৃতীয়াংশ তখন পার হয়ে গেছে | তিনি বসে ছিলেন না, চেঞ্জিং জার্নির মধ্যেই ছিলেন | সময়ই সিদ্ধান্ত দেয়, আপনি – আমি না |

    • Share:
    adnan

    Previous post

    প্রিয় রাসূল কিন্তু এমনি এমনি বলেননি - মধ্যম পন্থাই সর্বোৎকৃষ্ট পন্থা
    November 9, 2025

    Next post

    স্কিল স্ট্যাকিংয়ের জগতে স্বাগতম
    November 9, 2025

    You may also like

    Gemini_Generated_Image_fhcey1fhcey1fhce
    যারা কোনো জবে এপ্লাই করবেন
    December 5, 2025
    Gemini_Generated_Image_4aumji4aumji4aum
    আই গেস – আপনি জানেন, তিনি কে ?   
    December 4, 2025
    Gemini_Generated_Image_3hvscz3hvscz3hvs
    সব খেলার ‘ম্যান অফ দা ম্যাচ’ আপনি নন
    December 4, 2025

    Leave A Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Search

    Categories

    • আনক্যাটাগরাইজড
    • ডিজাইন / ব্র্যান্ডিং
    • বিজনেস
    • ব্লগ
    • লার্নিং এন্ড ডেভলাপমেন্ট

    Popular Courses

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    • (+88) 0171-8020 - 355
    • Dhaka, Bangladesh
    • info@plusminus.digital
    মেনু
    • কোর্সেস
    • শপ
    • ব্লগ
    কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    অন্যান্য
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গ্যালারি

    © 2025 PlusMinus.Digital — All Rights Reserved / সর্বস্বত্ব সংরক্ষিত। Skill Up ★ Limit Down

    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • সাইটম্যাপ
    • ক্রয় নীতি

    Login with your site account

    Lost your password?

    Not a member yet? Register now

    Register a new account

    Are you a member? Login now