
সাফল্য উপরে নয়, গভীরে
সবার ওপরে ওঠা যায় না, ওটা তো স্বার্থপরতার জীবন, ব্যর্থ আরোহণ |
মানুষকে পাহাড়ে চড়তে দেখেছেন তো, দারুণ রোমাঞ্চকর না ?
পাহাড়ের চূড়ায় পৌঁছাতে দেখেছেন তো, দারুণ আনন্দের না ?
কিন্তু পর্বতারোহীকে কখনও দেখেছেন যে পর্বতের উপর বসত গাড়তে ?
খালি পতাকাটা গেড়ে দিয়েই পড়িমরি করে তারা নেমে আসতে চায় – নিজেদের প্রাপ্তি, অভিজ্ঞতা, অনুভূতি নিজের মানুষদের সাথে শেয়ার করার জন্য |
কেন ?
মানুষ খুব শেয়ারিং এনিমেল, মানুষের ভীড়েই সে ভালো থাকে |
উপরে নয়, শ্রেষ্ঠতায় নয়, সবার থেকে আলাদা হয়ে নয় – মানুষের মাঝেই সে পূর্ণ হয় |
জীবন কখনই সিঁড়ি বা পাহাড় নয়, এগুলো তো সামান্য বক্রতা যা জীবন পথের ফ্র্যাকশন মাত্র |
উপরে নয়, গভীরে যান, যে কোনো বোধের গভীরে, যে বোধ অন্য মানুষদেরকে আপনার কাছে টানে |
স্থির নয়, রেসও নয়, শুধু গতিশীল হোন |
থেমে থেমে যান, থামার মাঝেই মানুষের দিকে হাত বাড়ান |
সাফল্য উপরে নয়, গভীরে |
পূর্ণতা শ্রেষ্ঠ হয়ে যাওয়াতে নয়, বিশেষত্বের খোলস থেকে বেরিয়ে সাধারণ্যে মিশে যাওয়াতে |
মনে থাকবে ?


