
স্কিল স্ট্যাকিংয়ের জগতে স্বাগতম
কোডার হিসেবে আপনি মাঝারি মানের | হালে পানি পাচ্ছেন না |
ডাক্তার হিসেবে আপনি সেরা নন | কাজেই পসার হচ্ছে না |
আর্কিটেক্ট হিসেবে পেছনের সারিতে আপনার অবস্থান | মানুষের চোখে পড়ছেন না |
এই যে নিজের মূল পেশাতে, মূল স্কিলে দারুণ না হওয়া, নিজের অবস্থান তৈরী করতে না পারা – এটা অনেককেই খুব কষ্ট দেয় |
এর প্রথম সল্যুশন হচ্ছে, মূল স্কিলটাকে আনকন্ডিশনাল প্র্যাকটিস করা | আপনি এটা জানেন, কাজেই আমি এদিকে যাচ্ছি না |
আসুন দ্বিতীয় আরেকটি সল্যুশনে |
কোর স্কিল যেটা ঠিক হাইটে উঠছে না, যতদূর পারেন সেটা আরেকটু বাড়ান, আর সেটার সাথে আরও দুটো বা ততোধিক মাঝারি স্কিল যোগ করুন – দেখবেন বল গড়াতে শুরু করেছে |
এটা আসলে স্কিল স্ট্যাকিং |
আপনি যদি মাঝারি মানের কোডিং স্কিলের সাথে ডিজাইন সেন্স আর প্রব্লেম সলভিং মেশান – প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে আপনি একজন বস হয়ে উঠতে পারেন | মাঝারি আকারের ডাক্তারি বিদ্যার সাথে যদি এম্প্যাথি আর কম্যুনিকেশন মেশান, লোকের আনপ্যারালাল আস্থার জায়গা হয়ে উঠবেন আপনি | আর্কিটেক্ট হিসেবে ঠিক জায়গা করতে পারছেন না, তাতে কি, মেশান ভিজুয়ালাইজেশন আর স্টোরিটেলিং এর মশলা, আপনি হবেন মানুষের বাস্তু শিল্পের এক দিকপাল |
স্কিল স্ট্যাকিংয়ের আসলে কোনো লিমিট নেই | নিজের পছন্দ আর সুবিধাকে প্রাধান্য দিন – স্কিল স্ট্যাকিং করুন | প্রয়োজনে তাদের সাহায্য নিন, আপনার চারপাশে যারা এটা করছে |
স্কিল স্ট্যাকিংয়ের জগতে স্বাগতম |


