
হ্যাপি প্রেজেন্টেশন
পেশার খাতিরে আমাকে একসময় প্রেজেন্টেশন এসেসর হিসেবে কাজ করতে হয়েছে | একটা হিসেবে আসি | সপ্তাহে মোটামুটি ৩ দিন কাজ করতাম, প্রতিদিন ৫-১৫ মিনিটের ৩০ টা করে ইনডিভিজ্যুয়াল প্রেজেন্টেশন এসেস করতাম – অন স্পট | এটা আমি ৫ বছরের বেশি টানা করেছি – মানুষ (প্রেজেন্টার – অডিয়েন্স – এসেসর), কন্টেন্টস (টেক্সটস, ব্লকস, গ্রাফিক্স, ভিডিও, এনিমেশন), কনসেপ্টস (ডাইভার্সিফাইড), টেকনিকস (জেসচার – পস্চার, প্রেজেন্স অফ মাইন্ড, এনালাইসিস , লিঙ্কিং, হিউম্যান সাইকোলজি, বিহেভিয়ার, ফ্যাক্টস, ন্যারেশন, স্টোরিটেলিং) – এগুলো আমার জগৎ হয়ে উঠে |
প্রেজেন্টেশনের ভেতরের গোপন একটি খেলা আমি খুব কাছ থেকে দেখার – শেখার সুযোগ পেয়ে যাই | প্রেজেন্টেশন মানে যে পাওয়ার পয়েন্ট নয়, এমনকি ইলেক্ট্রনিক প্রজেক্টর যে প্রেজেন্টেশনের কত ক্ষুদ্র এলিমেন্ট – সেটা বুঝতে শুরু করি | আমি নিজেও চর্চা করতাম – সেটা বাসায় হোক, ফর্মাল কোন সেশনে হোক, ইভেন সি-সুইটের সামনেই হোক |
প্রেজেন্টেশনের অনেক গোপন সূত্র আছে | সবচেয়ে শক্তিশালী একটা হচ্ছে এজাইল লিঙ্কিং, সাথে রাখুন গেইম থিওরি |
ধরুন, আপনি আপনার পি এইচডির প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, অথবা একটা সফটওয়্যার সেলস পিচ, কর্পোরেট ট্রেনিং, মার্কেটিং ক্যাম্পেইন বা প্রোডাক্ট পিচ, প্রজেক্ট প্রোপোজাল, স্টার্টআপ ইনভেস্টর পিচ, একাডেমিক সেমিনার, লিডারশিপ টক, মেডিকেল কেস প্রেজেন্টেশন – সব জায়গাতেই আপনি নিজের মত খেলতে পারবেন | টেস্টেড |
যদি টুলস ব্যবহার করতে চান – আমি দুটো জায়গায় রেফার করি – এনভাটো আর ক্যানভা | সাথে পিন্টারেস্টের সাহায্য নিতে পারেন | মোটামুটি রিসোর্সের মহাসমুদ্র | তৰে থিংকিং আপনার নিজের হতে হবে |
আপনি যদি এই প্লাটফর্মে নেভিগেট করতে যান, কম্পাস লাগবে – আর এই যাত্রাপথ এমন যে কোনো কোনো থিম জীবনে হয়তো আপনি দ্বিতীয়বা খুঁজেই পাবেন না |
হ্যাপি প্রেজেন্টেশন |


