
স্টোরিটেলিং – এ এক দুর্নিবার শক্তি
এটা একটা লিংকড পোস্ট – এটার অনেক উদ্যেশ্য আছে | পছন্দের একজন একটা পোস্ট করেছেন, সেটা বুলস আই ছেদ করেছে, আমার হৃদয়ে গেঁথেছে – সেখান থেকে আবার আমি নতুন পোস্ট লিখছি | সেই পোস্টে আবার বিবিধ উদ্যেশ্য আছে |
সত্যি বলেছেন, রাজীব ভাই Razib Ahmed|
স্টোরিটেলিং – এ এক দুর্নিবার শক্তি |
আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন |
এটাই কম্যুনিকেশনের – মনে রাখার – মনে রাখতে অনুপ্রাণিত করার – বোঝার – উপলব্ধি করার সর্বশ্রেষ্ঠ টুল |
লাঠি সাপ হলো, সমুদ্র হলো বিভাজিত, আগুন হলো ঠাণ্ডা, মশা ঢুকে পড়েছে কারো স্নায়ুতন্ত্রে, ক্ষুদ্র আবাবিল ছুড়ছে পাথর দশাসই হাতির মাথায়, মাছ গিলে ফেলছে কাউকে – সবই গল্পচ্ছলে বলা ; আসলে গল্প নয়, স্রষ্টা সহজাত ভাবে বলে দিচ্ছেন – কিভাবে সময়ের – ব্যস্ততার – অপারগতার গন্ডি পেরিয়ে চিরন্তন, অবিনশ্বর কম্যুনিকেশন লাইন এস্টাবলিশ করতে হয় |
আমার একটা ট্রেনার জীবন আছে – ওখানে আমি তথ্য বা উপাত্ত ব্যবহার করি, টেকনোলজি আমার শক্তির জায়গা, একটিভিটি আর গ্যামিফিকেশন এর উপর আমার দখল খারাপ না ; কিন্তু আমার মূল খেলা স্টোরিটেলিং – সাধারণত ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে বলি |


