
রিজিক কি বিস্ময়কর ?
রিজিক কি বিস্ময়কর ?
এক ধরনের স্কিল, যেটা ১৬ বছর আগে আপনি কবর দিয়েছেন আর একটা প্লাটফর্ম আপনি যা প্রায় বিস্মৃত হয়ে গেছেন |
তারপর কি কারণে যেন আপনি আবার তা একটু নেড়েচেড়ে দেখছেন |
আচমকা একটা মানুষ, যার সাথে যোজন যোজন মাইলে আপনার কোনো সম্পর্ক নেই – আচমকা এসে সেই প্লাটফর্ম আর স্কিলকে যুক্ত করে আপনাকে পীড়াপীড়ি করতে থাকে একটা কাজের জন্য |
গভীর বিশ্বাস নিয়ে সে বলে – কাজটা করেন ভাই, আপনি পারবেন |
আপনি ভাবছেন, চাকরি গেলে আপনি কি করবেন |
আল্লাহ আপনার পথের প্রত্যেক কোনায়, রিজিক ছড়িয়ে রেখেছেন |
মুরগি খুঁটে খায়, গরু চরে খায়, সিংহ খায় শিকার করে আর হাঁস ডুব দেয় খাবারের সন্ধানে – রিজিক সর্বত্র | শুধু নিয়ত (মাইন্ডসেট) আর আমলের (অ্যাকশন) ব্যাপার |
আলহামদুলিল্লাহ |

