• কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    • মেনু
      • কোর্সেস
      • শপ
      • ব্লগ
    রেজিস্টার   |   লগইন      
    • Home
    • ব্লগ
    • ব্লগ

    আপনি তাকে বোকা বলতে পারেন, কিন্তু সত্যি বলতে কি, এদের বুক ভরা স্যাক্রিফাইসের উপর ভর করেই ভোর আসে

    • Posted by adnan
    • Categories ব্লগ
    • Date October 19, 2025
    • Comments 0 comment

    আমি একদল মানুষকে দেখেছি, যারা অবিরত সবাইকে শেখাচ্ছেন – কিভাবে স্মার্ট হতে হয়, স্ট্র্যাটেজিক হতে হয়, কিভাবে সমস্ত রিসোর্সকে (সেটা মানুষ হোক, আর অন্য যেকোনো লজিস্টিক হোক) ক্যাপিটালাইজ করতে হয়, সকল ছোট-বড় জিনিসের মধ্যে কিভাবে ক্যালকূলেটিভ প্রফিট খুঁজে নিতে হয় | উন্নতি বা গ্রোথের গল্প তারা বলেন – কিন্তু পুরোটাই পার্সোনাল ফোকাসে | হতে পারে, হয়তো আমি ভুল বকছি – তাদের নিজস্ব লজিক আছে এবং তাদের দর্শনটাই ঠিক আছে |  

    তবু বলবো – এমনটা হয়তো না করলেও চলে | বরং ছেলেমেয়েদেরকে ফাইনার ফিলিংস গুলোর গল্প বলুন, ইনোসেন্স শেখানোর চেষ্টা করুন – যেটাকে ‘সিরাতুল মুস্তাকিম’ বলে | ইনোসেন্স জ্ঞান-উদ্যানের সদর দরজার একমাত্র চাবি | ওখানে যারা পা রাখে, তাদেরকে আর শেখাতে হয়না, সময় তাদের শিক্ষক হয়ে যায় |   

    ওদেরকে বলুন – তোমার রিজিক আসে এই কোম্পানি থেকে, সব পরিস্থিতিতে এটাকে রক্ষা করবে | ম্যানেজম্যান্টকে তারা এভাবে সম্মান করুক যেন তারা এই অফিসারদের পিতা | কাস্টমারকে এমনভাবে সার্ভ করুক যেন কাস্টমারদের মনে হয়, তাদের পরিবারে কেন এমন একটি ছেলে বা মেয়ে জন্মায়নি | তাদেরকে শেখানোর চেষ্টা করুন যে বিনয়ের চেয়ে বড় কোনো সেলস টেকনিক পৃথিবীর কোনো সাইলোতে নেই | আবার এটাও শেখান যে নৈতিক সাহসের বিপরীতে স্ট্যান্ড করতে পারে এমন কোনো বাপের বেটা দুনিয়াতে আসেনি | শেখান যে প্রব্লেমকে ওউন করাটাই প্রথম কাজ – প্রব্লেম সলভিং পরের ধাপের ন্যাচারাল রেস্পন্স | 

    মানুষকে ভ্যালু বেজড এম্প্যাথি ম্যাপ তৈরী করতে সেখান যা আপনা থেকেই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য সমৃদ্ধি আর প্রশান্তির (এই শব্দটা মিস করেন না) পথ এক্সপ্লোর করে দেয় |

    লিডারশিপ মানে বাঘের পিঠে চড়া – এটা ঠিক আছে, কিন্তু এটাও শিখান যে বাঘ যদি পিঠ থেকে তাদেরকে কখনো ফেলেও দেয়, তারা যেন দৌড়ে না পালায় | অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয় এটা যেন তারা শিখে নেয় |       

    আপনি বাঘা সেনাপতি – কিন্তু বিরূপ সময়ে বুকের পাশে গুলি খেয়ে যুদ্ধক্ষেত্রে হামাগুড়ি দিচ্ছেন – এমন সময়ও আসবে | আপনার সব স্মার্ট অফিসাররা জানে, জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে ক্যারি করার চেয়ে নতুন জেনারেল খুঁজে নেয়া সহজ | কিন্তু একজন লয়াল, ইনোসেন্ট অফিসার ঠিকই বুকে ভর করে আপনার কাছে আসবে, আপনার পালস যদি থেমেও যায়, তবু সে আপনাকে ওখান থেকে বের করে আনবে, আপনার শেষ কৃত্য যেন সম্মানের সাথে হয়, সেজন্য নিজের পা হারাতেও সে দ্বিধা করবে না |

    আপনি তাকে বোকা বলতে পারেন, কিন্তু সত্যি বলতে কি, এদের বুক ভরা স্যাক্রিফাইসের উপর ভর করেই ভোর আসে | সাস্টেইনেবিলিটির যে স্বপ্ন কোম্পানিগুলো দেখে, এদেরকে ছাড়া তা কখনো বাস্তব হয়না |

    • Share:
    adnan

    Previous post

    রিজিক কি বিস্ময়কর ?
    October 19, 2025

    Next post

    এটা এক্সপেরিমেন্টের এজ
    October 20, 2025

    You may also like

    Gemini_Generated_Image_4aumji4aumji4aum
    আই গেস – আপনি জানেন, তিনি কে ?   
    December 4, 2025
    Gemini_Generated_Image_3hvscz3hvscz3hvs
    সব খেলার ‘ম্যান অফ দা ম্যাচ’ আপনি নন
    December 4, 2025
    আমাদের চোখ এড়িয়ে যায় ওই সব মানুষ যারা নিজের প্রয়োজনটা ঠিকভাবে বলতে পারে না
    December 2, 2025

    প্রথমবার গাড়ি কিনতে গিয়ে আমাকে বেশ কষ্ট পেতে হয়েছিল | প্রথমবার প্লেনে চড়তে গিয়েও ভেজাল পোহাতে হয়েছে | পোষ একটা হসপিটালেও আমাকে কাস্টমার সার্ভিস কিনতে হয়েছে – বারবার টিপসের মাধ্যমে | প্রথম ল্যাপটপ কিনতে গিয়ে গুলাটি খেয়েছি – তারা নামকরা …

    Leave A Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Search

    Categories

    • আনক্যাটাগরাইজড
    • ডিজাইন / ব্র্যান্ডিং
    • বিজনেস
    • ব্লগ
    • লার্নিং এন্ড ডেভলাপমেন্ট

    Popular Courses

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    • (+88) 0171-8020 - 355
    • Dhaka, Bangladesh
    • info@plusminus.digital
    মেনু
    • কোর্সেস
    • শপ
    • ব্লগ
    কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    অন্যান্য
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গ্যালারি

    © 2025 PlusMinus.Digital — All Rights Reserved / সর্বস্বত্ব সংরক্ষিত। Skill Up ★ Limit Down

    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • সাইটম্যাপ
    • ক্রয় নীতি

    Login with your site account

    Lost your password?

    Not a member yet? Register now

    Register a new account

    Are you a member? Login now