
এটা এক্সপেরিমেন্টের এজ
কাঠামোগত পেশার উপরে ভরসা করার দিন শেষ হয়েছে |
এটা এক্সপেরিমেন্টের এজ |
আপনি কমফোর্ট জোনে ভালো ছিলেন, কিন্তু চতু:র্পার্শ্বের সীমানা সংকুচিত হচ্ছে | যেহেতু চারদিকের ওয়েভগুলো এক্সপেন্ড করছে, আপনি স্থির পানি আর পাবেন না | আপনাকে কোনো না কোনো ভেঞ্চার এখন ট্রাই করতেই হবে |
বেইলি রোড, খিলগাঁও, মিরপুর, আগারগাঁও, ই সি বি চত্বর, ১০০ বা ৩০০ ফিটে আপনি প্রতিদিন যে নতুন নতুন বিচিত্র ফুড কার্ট দেখতে পাচ্ছেন সেগুলো আসলে এই এক্সপেরিমেন্টের অংশ এবং এটা দ্রুতই মেইন স্ট্রিম হবে |
আমি শুধু ঢাকার নগন্য অংশ বা স্পেসিফিক ফুড হাসলের কথা বলছি না | এটা পৃথিবীর সর্বত্র, সব ধরনের প্রোডাক্ট চেইনকে কানেক্ট করছে |
সাপ্লাই চেইন এর বিদ্যাকে এখন আপনি আর বইয়ের পাতায়, ডিগ্রির আড়ালে ব্যক্তিগত উইজডম হিসেবে লুকিয়ে রাখতে পারবেন না | টেকনোলজি সেই রহস্য ভেঙে দিয়েছে. পাবলিক তা কোনো না কোনো ভাবে জেনে যাচ্ছে |
এটা গিগ-ভাইব্র্যান্ট রিটেইল ইকোনোমি, এখানে প্রতিদিন নতুন খেলোয়াড় আসবে |
আপেল বা শশাকে ১০০ ভাবে কাটা যায়, ঝাল আর মিষ্টির স্পেক্ট্র্যামে হাজার রকমের ব্লেন্ডিং থাকে, একটা মুরগি কয়েকশো রকমের খাবারের চেহারা নিতে পারে |
মানুষ এখন তার ক্রিয়েটিভিটিকে পেশার সাথে মিলাচ্ছে, প্রোডাক্ট নতুন চেহারা নিচ্ছে, ব্যবসা হচ্ছে এজাইল, মুভিং, নন-ডিপেন্ডেন্ট |
সিঙ্গেল স্টিক ছাতার নিচে দাঁড়ানো তরুণ ৫০০০ টাকার পুঁজি নিয়ে কে এফ সি কে চোখ রাঙাচ্ছে, ভ্যান গাড়িতে অবিশ্বাস্য প্রফিট মার্জিনে আরেক তরুণ নিজের ব্র্যান্ড মেলে ধরছে | আপনি যাদের চাকরি করেন, যাদের নন-মুভিং ব্র্যান্ডকে নিরাপদ ভাবেন, তাদেরই বা নিরাপত্তা কোথায় ?
কমফোর্ট জোন খুঁজছেন ? পাবেন না |
ভেঞ্চার এ যান – এক্সপেরিমেন্ট করুন |
সমীকরণ সোজা | প্রোডাক্ট ফিজিক্যাল বা লজিক্যাল হোক, নিজের স্কিল আর প্যাশনের সাথে তাকে মিলিয়ে নেন, কারেজ আর এথিক্সের জায়গাটা নন-কম্প্রোমাইজিং রাখুন – রিজিক আপনার দিকে ধেয়ে আসবে ইনশা আল্লাহ |


