
ঠিক ততটুকুই বলি, জাহির করি বা শেখাই, যতটুকু আমরা পারি |
ঠিক ততটুকুই বলি, জাহির করি বা শেখাই, যতটুকু আমরা পারি |
যেটা নিয়ে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নেই, সেটা নিয়ে কথা না বলি |
যদি আমি রিক্রুটমেন্ট প্রসেসের লোক না হই, তাহলে সিভি বা ইন্টারভিউ নিয়ে জ্ঞান না দেই |
যদি অফিস কাজের অভিজ্ঞতা আমার না থাকে, তাহলে কিভাবে বসকে হ্যাপি করবেন, কলিগকে ম্যানেজ করবেন – এই টাইপ পোস্ট এর মিছিল না লাগাই |
যদি অন্তত মাঝারি সাইজের উল্যেখযোগ্য সংখ্যক টিম না চালিয়ে থাকি, তাহলে লিডারশীপের পাঠ মানুষকে না পড়াই |
যদি যথেষ্ট সময়কাল ট্রেনিং প্রসেসে কাজ না করে থাকি, তাহলে নিজেকে ট্রেনার দাবী না করি |
ইউটিউব দেখে, বই পড়ে, এ আই ব্যবহার করে জার্গন আয়ত্ব করা যায়, থিওরিটিক্যালি কিছুটা শেখাও যায়, কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স (একটি সাফিশিয়েন্ট ওয়ার্কিং আওয়ার) ছাড়া নিজেকে প্রফেশনাল দাবী করার সুযোগ থাকে না | সার্টিফিকেট না থাকা অপরাধ নয়, কিন্তু এক্সপোজার ছাড়া কথা বলা, শেখানো, জাহির করা কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে |
আপাতভাবে মনে হতে পারে – একটি প্লেন বা জাহাজ পরিচালনা করা টেকনিক্যালি জটিল কিছু নয় | অটোপাইলট, নেভিগেশন সিস্টেম আর হাবিজাবি আরও টেকনোলজির কারণে এটি অনেকক্ষেত্রে সাইক্লিংয়ের চেয়েও সহজ মনে হয়।
কিন্তু পরিবেশগত ভ্যারিয়েবলগুলো যদি সেফ এনভেলপ ভেঙে দেয়, তখন ? আকাশে টার্বুলেন্ট শিয়ার তৈরি হলে, কিংবা সমুদ্রে রোগ ওয়েভ ও ক্রস কারেন্ট ইন্টারফিয়ারেন্স দেখা দিলে ? যেসব সাব সিস্টেম কাজ করার কথা, সেগুলো যদি আচমকা নন রেসপনসিভ হয়ে যায়, তখন ?
ইয়া নফসি | ইয়া নফসি |
তখন আসলে বোঝা যায়, ম্যানুয়াল ওভাররাইড মাস্টারির মতো স্কিলের আসল মূল্য। এইটা এক্সপেরিয়েন্স – এক্সপোজার ছাড়া আসে না ভাই |
আমার পরিচিত একজন ফাইটার প্লেন চালায়, ভাই | তার মুখে যা শুনেছি, আমার শরীর কাঁপে | নেভিতে আছে একজন, কিছু কিছু জেনেছি তার কাছে | কোনও খেলাই সহজ নয়রে, ভাই |
লাইক – লাভের খেলা খেলতে গিয়ে মিথ্যে না বলি, ভাই | মিথ্যে দাবিতে আমার / আপনার স্থায়ী কোনো লাভ হবে না – কিন্তু বহু মানুষের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যেতে পারে |
সাবধান হই, প্রাকৃতিক প্রতি – পরিণামের দিকে নিজেদেরকে ধাবিত না করি |


