
আল্লাহ সব জেনেও তাহলে এই দুর্বল মানুষকে এই অসম্ভব পরীক্ষায় ঠেলে দিলেন কেন ?
ব্যর্থতার সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে, মাইক্রো লেভেল সাফল্যের চেয়েও এর কনসিসটেন্সি অনেক অনেক বেশি | হাজার বার ব্যর্থ চেষ্টার বিপরীতে আপনি হয়তো বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের ছোটোখাটো একটা সাকসেস এনজয় করতে পারবেন | ওদিকে মানুষকে তৈরী করা হয়েছে অস্থিরমতি করে | আল্লাহ সব জেনেও তাহলে এই দুর্বল মানুষকে এই অসম্ভব পরীক্ষায় ঠেলে দিলেন কেন ?
উত্তর সহজ, বান্দা দুর্বল, তার মালিক নন | মালিক তো গভীর আগ্রহে অপেক্ষায় আছেন – বান্দা যেন তার সাহায্য চায় | নির্বোধ বান্দা বোঝে না, তাই পাখি পড়ার মত মালিক শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহ বলে শুরু কর, আমি সহজ করে দিবো | ভুল করলে, আস্তাগফিরুল্লাহ বলো, মাফ করে দিবো | সুন্দর কিছু দেখলে, সুবহানাল্লাহ বলো, আমি কল্যাণ উন্মোচন করে দিবো, হারিয়ে গেলে, ইন্না লিল্লাহ বলো, আমি ফিরিয়ে দিবো, সহনশীল করে দিবো | ভালো ঘটলে, আলহামদুলিল্লাহ বলো, আমি আরও খুশির উপলক্ষ্য দিবো |
আহা, আমরা বুঝি না, দুর্বল বান্দাকে আল্লাহ সহজ সব পাওয়ার ওয়ার্ডস শিখিয়ে দিয়েছেন – এর সবই শয়তানের বিরুদ্ধে, ব্যর্থতা আর হতাশার বিরুদ্ধে অকল্পনীয় শক্তিশালী ঢাল |
এই লিখা যখন লিখছি, তখন আমার একটা ব্যর্থ প্রচেষ্টা ৩ ঘন্টা ধরে আমার পরীক্ষা নিচ্ছে, তবু বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমাকে শক্তি দিন, এই দুর্বল বান্দাকে হাত ধরে উৎরে দিন |


