
এ আই কোন নতুন সম্ভাবনা তৈরি করছে – সেটা নিয়ে ভাবুন – সেটা শিখুন, চর্চা করুন |
এ আই অনেক কাজ কেড়ে নেবে – এই আশংকাটা সত্য |
তবে আশার কথাও আছে |
এ আই প্রচুর নতুন কাজের স্কোপও তৈরী করবে |
সবচেয়ে বেশি যেটা তৈরী করবে সেটা হচ্ছে স্কিল মাইগ্রেশনের সুযোগ, অর্থাৎ সাবজেকটিভ পড়াশোনা আর ডিগ্রি আপনাকে আর আটকাতে পারবে না |
আপনি হয়তো হিস্ট্রির স্টুডেন্ট, তাতে এপ্লাইড ইন্জিনিয়ারিং এর টাস্ক এক্সিকিউশন করতেও আপনার আটকাবে না, যদি আপনি শুধু লার্নিং এলগোরিদমটা শিখে ফেলেন |
উল্টোটাও সত্য – অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর লোকেরাও সাইকোলজি বা হিস্ট্রি নিয়ে সমান তালে কাজ করতে পারবেন |
অনেকে উপহাস করতে পারেন ; কিন্তু লিখে রাখেন – এটাই হবে |
ম্যাট্রিক্স মুভিতে একটা বিখ্যাত দৃশ্য আছে, যেখানে নায়িকা ট্রিনিটি হঠাৎ করে হেলিকপ্টার চালানো শিখে ফেলে।
ঘটনাটা এমন, তারা একটা রেসকিউ মিশনে আছে, কিন্তু সমস্যা হলো ট্রিনিটি হেলিকপ্টার চালাতে জানে না। তখন সে রেডিওতে বলে, ” আই নিড এ পাইলট প্রোগ্রাম ফর এ বি-২১২ হেলিকপ্টার ” |
তার মাথার পেছনের নিউরাল পোর্ট-এ একটা ডাটা ক্যাবল ঢুকিয়ে দেয়া হয়, কয়েক সেকেন্ডের মধ্যে তার ব্রেনে পুরো হেলিকপ্টার চালানোর প্রোগ্রামটা ডাউনলোড হয়ে যায়।
এটাই হতে যাচ্ছে – অতি দ্রুত |
এ আই কোন জব খাবে – এগুলো নিয়ে ভাববেন না | এ আই কোন নতুন সম্ভাবনা তৈরি করছে – সেটা নিয়ে ভাবুন – সেটা শিখুন, চর্চা করুন |


