
দানের ভিডিও বা ছবি করবেন না | দুর্ভাগ্য আপনার দিকে ধেয়ে আসবে
আপনি কাউকে কিছু দিচ্ছেন, এই বিষয়টা আসলে দারুণ |
কিন্তু অপাদান কারকে নিজেকে কর্তার/দাতার ভূমিকায় তুলে আনার সৌভাগ্য সবার হয়না |
সীমাহীন বিত্ত আর ক্ষমতা মিলেও আপনাকে এ সম্মান এনে দিতে পারবে না যদি না মালিক চান |
দুর্ভাগ্য |
কিন্তু এর চেয়েও বড় দুর্ভাগ্য সেটা, যদি দান করেও দানের বরকত আপনাকে ছেড়ে যায় |
এটা ঘটে, যখন আপনি গোপনীয়তার শর্ত ভঙ্গ করেন, আপনার দান যখন অন্যের সম্মানের হন্তারক হয়ে ওঠে |
দানের ভিডিও বা ছবি করবেন না | দুর্ভাগ্য আপনার দিকে ধেয়ে আসবে |
আর যদি মাদ্রাসায় কিছু দেন, আরও সাবধান |
কোরআনের হাফেজ কোন ছেলেখেলা নয়, যাদেরকে ছোট বাচ্চা ভাবছেন, আল্লাহর বিশেষ রহমত তাদেরকে ঘিরে রেখেছে | আরশের মালিক যাদেরকে রহম করছেন, আমি বা আপনি তাকে কিছু দিচ্ছি – এই উচ্চকিত আত্মতুষ্টির ছবি শেষ হাশরে আমাকে – আপনাকে ব্যঙ্গ করবে |
আমরা নম্র হই, বুঝদার হই, অহংকার বা জাহির করা নয়, বরং কিছু দিতে পেরেছি, সেই কৃতজ্ঞতায় নীরবে, গোপনে আল্লাহর পানে নত হই |
আমীন | আল্লাহু আকবর |


