
সময়ই সিদ্ধান্ত দেয়, আপনি – আমি না
একটু লম্বা পোস্ট, ধৈর্য না থাকলে এড়িয়ে যান | পুরো না পড়লে ভ্রান্তি আসতে পারে, ক্ষতি হতে পারে |
খুব পপুলার একটা থিম আছে – ওনলি চেঞ্জ ইজ কনস্ট্যান্ট |
এটা সত্য |
কিন্তু এর অসম্পূর্ণ বা অপব্যাখ্যা প্রচুর |
ঢালাও মেন্টরিং এর শুরুতেই বলা হয়, চেঞ্জ ইওরসেল্ফ – ভয়ংকর ব্যাপার |
একটা লোক বসে আছে, দাঁড়িয়ে যাবে, দাঁড়ানো বেচারা বসে যাবে, যে লোক প্রশান্তিতে ঘুমিয়ে ছিল, সে জেগে যাবে, আর যে হতভাগা জাগনা ছিল, ঘুমিয়ে পড়বে |
এটাও চেঞ্জ, কিন্তু না বুঝে, না জেনে, শুধু পরিবর্তনের খাতিরে, পরিবর্তন |
চাকরিজীবীকে বিজনেসের কথা বলুন, অসুবিধা নেই, পাইকারী ব্যবসাদারকে ছবি আঁকতে বলুন, তাও অসুবিধা নেই, যোদ্ধাকে বলুন, জিহাদ বন্ধ, ব্যাটা গান গা | ঠিক আছে, হক কথা, মানুষের পক্ষে সব সম্ভব, আর সেই সম্ভবের জন্যই চেঞ্জ হতে হবে | মানলাম |
কিন্তু বলার আগে, মৌচাকে ঢিল দেয়ার আগে, পূর্ব শর্ত দেখা হয়েছে কি ? যাকে চেঞ্জ করতে বলছেন, তার জন্য চেঞ্জ বা আপনার নির্দেশিত চেঞ্জ জরুরী কিনা |
চেঞ্জ মানে কিন্তু ফুটবল ছেড়ে ক্রিকেট খেলা না, আগে যে টেকনিকে ফুটবল খেলতাম. সেটা আরেকটু ডেভলপ করাই আসল চেঞ্জ |
মানুষকে চেঞ্জ হতে বলেন, কিন্তু আগে তার পরিস্থিতি বুঝুন |
একটা লোক দেশে দিব্বি করে খাচ্ছিলো – হুট্ করে আপনার – আমার কথায়, ভালো চাকরি ছেড়ে, পৈতৃক লোটা-কম্বল পর্যন্ত বেইচ্যা দিয়ে বৈদেশ চলে গেলো |
ডলারে কামাবে, সেটা পয়-পরিষ্কারের কাজ করেই হোক না কেন | ওই যে, চেঞ্জ দরকার |
ভাই, আলহামদুলিল্লাহ বলেও একখানা ব্যাপার আছে | সঠিক সময় বলেও এক প্রাকৃতিক সত্য আছে | চেঞ্জ তো স্লো প্রসেস, শোয়া মানুষ দাঁড়াতে গেলেও আগে বসতে হয় | তার চেয়েও বড় ব্যাপার, কেন দাঁড়াচ্ছে, তার পারপাস থাকতে হয় | এটাই মোদ্দা কথা – পারপাস থাকা লাগবেই, চট করে সব বেড়াছেড়া করে দিয়েন না | যে পরিস্থিতিতে আছেন, সেখানে আলহামদুলিল্লাহ বলতে থাকেন, যে কাজ করছেন, সেটা আরো ভালো করে শিখেন – করেন, আর যেটা করার স্বপ্ন দেখেন, সেটার জন্য চেষ্টা-ফিকির চালিয়ে যান |
সময়ের ডাক আসবে, সুযোগ সেতু খুলে যাবে, দেখবেন আপনিও একদম প্রস্তুত – ওটাই চেঞ্জ, বাকিটা হচ্ছে স্লো চেঞ্জিং জার্নি | জার্নি বাদ দিয়ে গন্তব্যে যাবেন কিভাবে, আর কেনই বা যাবেন ?
প্রথমবার হেরা গুহা যখন আলোকিত হলো, আল্লাহর রাসূলের জীবনের প্রায় দুই – তৃতীয়াংশ তখন পার হয়ে গেছে | তিনি বসে ছিলেন না, চেঞ্জিং জার্নির মধ্যেই ছিলেন | সময়ই সিদ্ধান্ত দেয়, আপনি – আমি না |


