
রিক্রুটমেন্ট ইন্টারভিউয়ার হিসাবে কাজ করার অভিজ্ঞতা থেকে কয়েকটা পয়েন্ট বলছি
রিক্রুটমেন্ট ইন্টারভিউয়ার হিসাবে কাজ করার অভিজ্ঞতা থেকে কয়েকটা পয়েন্ট বলছি |
অনভিজ্ঞ সোর্স থেকে মেন্টরিং নেবেন না – ইন্টারভিউ বোর্ড এ সেটা আপনার মুখ থেকে এমন জিনিস বের করবে যা আপনার এবং উপস্থিত সবার জন্য অস্বস্তিকর |
যার কাছ থেকে শিখছেন – স্ক্রীনে বা সামনাসামনি, অনুগ্রহ করে তার অভিজ্ঞতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিয়েন |
ইন্টারভিউয়ের প্রতিটি প্রশ্নের পেছনে দীর্ঘ যৌক্তিক চিন্তা থাকে – এটা ডিসিশন মেকিং প্রসেসে ডাইরেক্ট প্রভাবক হিসেবে কাজ করে | চমকে দেয়া স্টান্টবাজি আপনার সামনের ইন্টারভিউয়ারকে মুগ্ধ করে না, বিরক্ত করে |
আপনি যখন ইন্টারভিউ দেন – আপনার নিজের সম্মান তো বটেই, আপনার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আরও কিছু এন্টিটির সম্মান আপনার সাথে জড়িয়ে থাকে | আপনার ছেলেমানুষি আপনার প্রতিষ্ঠানের অন্যান্য ক্যান্ডিডেটের জন্যও নেতিবাচক ধারণা তৈরী করতে পারে | দায়িত্বশীল থেকেন ভাই |
ইন্টারভিউতে মিথ্যা, ঔদ্ধত্য আর ওভার স্মার্টনেস ক্লিক করে না | দয়া করে ট্রাই করবেন না |
অথেন্টিক থেকেন, হ্যাঁ অথবা না, যেটাই হবে – আপনার জন্য ভালো হবে |
আল্লাহ আপনাদের সহায় হোন | ফি আমানিল্লাহ |


