
আংশিক নয়, পুরোটা শিখুন, লার্নিং সাইকেল কমপ্লিট করুন
কিছু কাজের মধ্যে কোনটা এখনই নিজে করবেন, কোনটা কাউকে করার জন্য ডেলিগেট করবেন, কোনটা পরে করার জন্য সময় নির্দিষ্ট করবেন আর কোনটা লিস্ট থেকে বাদ দিয়ে দেবেন – এটাই হচ্ছে Eisenhower Matrix |
এই ম্যাট্রিক্সটা কমন এবং টুলস হিসাবে ভালো | ফলো করলে কাজ দেয় – পরীক্ষিত |
কিন্তু মূল চ্যালেঞ্জটা ম্যাট্রিক্স ব্যবহারের আগের আর পরের স্টেজে, যেখানে কাজের প্রায়োরিটি ইনডেক্স ফিক্স এবং এক্সিকিউট করতে হয় |
কোম্প্যানীর এস ও পি রিয়েল ওয়ার্ল্ডের খুব কম প্যারামিটারই কাভার করতে পাৰে, অধিকাংশ প্যারামিটার সিচুয়েশনাল | এই জায়গাতেই এক্সপেরিয়েন্স, ইন্টেলিজেন্স, এম্প্যাথি আর কম্যুনিকেশনের খেলাটা লুকানো |
ভুল ইনডেক্সিং মানে কাজগুলো ভুলভাবে সিডিউল করা |
মানে অনেকটা এরকম যে ধরুন আমাদের হাতে একটা স্নাইপার রাইফেল দেয়া আছে টুলস হিসেবে, কিন্তু অনভিজ্ঞতার কারণে ভুল মানুষকে টার্গেট করে ফেললাম |
বুম | পরিণতি অনুমেয় |
এই ম্যাট্রিক্স কে একক টুলস হিসেবে ব্যবহার করা যায় না | আসলে এটা কেন, কোনো টুলসই (সেটা ক্লাসিক হলেও) স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু খুব শক্তিশালী | | অসম্পূর্ণ বা ভুল ব্যবহারে বিপর্যয় ঘটবে |
আংশিক নয়, পুরোটা শিখুন, লার্নিং সাইকেল কমপ্লিট করুন | হ্যাপি লার্নিং |


