• কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    • মেনু
      • কোর্সেস
      • শপ
      • ব্লগ
    রেজিস্টার   |   লগইন      
    • Home
    • ব্লগ
    • ডিজাইন / ব্র্যান্ডিং

    জব সাইটে এই ক্যাটাগরির মানুষের জন্য সার্কুলার থাকে, তবে এই টাইপের মানুষেরা জব সাইট খোঁজে না

    • Posted by adnan
    • Categories ডিজাইন / ব্র্যান্ডিং, বিজনেস
    • Date November 20, 2025
    • Comments 0 comment

    আমি একজনকে চিনি যে গোঁফ না ওঠা বয়সে ডেইলি বেসিসে একটা কোম্পানিতে জব শুরু করেছিল | চা বানায়, ফাই ফরমাশ খাটে | তারপরে সে ফাইল পত্রের কাজ শিখে, অফিসের মেইনটেন্যান্স সিডিউলে, ছোট বড় বিভিন্ন স্টেক হোল্ডিংয়ে, কাস্টমার সার্ভিসের আনএভয়ডেবল সব সিচুয়েশনে অপরিহার্য হয়ে ওঠে |

    ইন্টিগ্রিটি, হার্ডওয়ার্ক আর কর্মকুশলতা তাকে বিশেষ একটা এনটিটিতে পরিণত করে | তাকে ছাড়া এক মুহূর্তও চলে না, খাবার কেনা থেকে শুরু করে জেনারেটরে তেল ভরা, ফাইলিং থেকে শুরু করে যেকোনো ট্রাবলশুটিং – অফিসার-কাস্টমার সবার চোখ তাকে খোঁজে | ম্যানেজমেন্ট বদলে যায়, অফিসাররা আসে যায়, কিন্তু সেই ছেলের কোথাও যাওয়া হয় না, কিছু পাওয়া হয়না – তার জব ডেইলি বেসিসই থেকে যায় |

    পরিবর্তন একটা অবশ্যই হয়, সেটা হচ্ছে, সে আর সেই গোঁফহীন কিশোর নেই |
    এটা আসলে একজনের গল্প না, অসংখ্য মানুষের গল্প |

    একটা সেরা হিউম্যান ক্যাপিটাল, সার্ভিস স্ট্যান্ডার্ডে এই টাইপের মানুষ যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিরাট সম্পদ | মুশকিল হচ্ছে খুব কম প্রতিষ্ঠানের এপিএ তে এই ধরনের এসেটকে চিহ্নিত করার স্পেস আছে | আপনি যদি বিশেষ ধরনের মাইক্রো লেভেল কাজের জন্য একটা ‘জেম’ চান, তবে এরা হচ্ছে ‘তারা’ |

    জব সাইটে এই ক্যাটাগরির মানুষের জন্য সার্কুলার থাকে, তবে এই টাইপের মানুষেরা জব সাইট খোঁজে না | সবাই বলে, এই দেশে কাজের লোক খুঁজে পাওয়া যায় না, আমি বলছি – এই দেশে কাজের লোক খুঁজে বের করার, রেকমেন্ড করার মতো ‘কাজী’ আসলে কম, সিস্টেমই হয়তো সেটার প্রভিশন রাখেনি |

    বিডিজবসের মাশরুর ভাইয়ের Fahim Mashroor দ্বারা জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা অনেকেই উপকৃত হয়েছি |  তিনি এদের জন্য একটু অন্যভাবে ভেবে দেখতে পারেন | এটা হতে পারে সেরা ইবাদত |

    অন্য সব মানুষ যারা ‘পিপল এন্ড কালচার’ ওয়ার্ক ডোমেইনে আছেন, ‘মাথা শিকার’ করেন, তাদের জন্যও এই সুযোগ উন্মুক্ত |
    আল্লাহ আমাদেরকে মানুষের কাজে আসার সুযোগ করে দিক – আমিন |

    • Share:
    adnan

    Previous post

    আমরা ট্রেইনার, চটুল স্টান্ট আমাদের কাজ নয়
    November 20, 2025

    Next post

    কন্টিনিউয়াস লার্নিং চান ?
    November 20, 2025

    You may also like

    Gemini_Generated_Image_e3khb6e3khb6e3kh
    ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস শুধু না – এটা সময় কাস্টমার এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করার
    December 11, 2025
    Gemini_Generated_Image_putyzuputyzuputy
    নেটওয়ার্কটা খুব শক্তিশালী, নিজের কাজে লাগান, মানুষের জন্য ভ্যালু এড করেন
    December 6, 2025
    Gemini_Generated_Image_fhcey1fhcey1fhce
    যারা কোনো জবে এপ্লাই করবেন
    December 5, 2025

    Leave A Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Search

    Categories

    • আনক্যাটাগরাইজড
    • ডিজাইন / ব্র্যান্ডিং
    • বিজনেস
    • ব্লগ
    • লার্নিং এন্ড ডেভলাপমেন্ট

    Popular Courses

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    আপনি হবেন বসের রাইট হ্যান্ড

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    ফল-বেবি ফানি ভিডিও ক্রিয়েশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    এ আই স্টোরিটেলিং মাইক্রো কোর্স : লং ভিডিও জেনারেশন

    • (+88) 0171-8020 - 355
    • Dhaka, Bangladesh
    • info@plusminus.digital
    মেনু
    • কোর্সেস
    • শপ
    • ব্লগ
    কোর্সেস
    • বিজনেস
    • আইটি অ্যান্ড সফটওয়্যার
    • লাইফস্টাইল
    অন্যান্য
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গ্যালারি

    © 2025 PlusMinus.Digital — All Rights Reserved / সর্বস্বত্ব সংরক্ষিত। Skill Up ★ Limit Down

    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • সাইটম্যাপ
    • ক্রয় নীতি

    Login with your site account

    Lost your password?

    Not a member yet? Register now

    Register a new account

    Are you a member? Login now