
সবচেয়ে সহজ নেগেটিভ কমেন্ট করা
সবচেয়ে সহজ নেগেটিভ কমেন্ট করা |
শব্দরা দৌড়ে আসে |
শয়তান তার ডজ চ্যালেঞ্জার হেলক্যাটের ৬.২ লিটার সুপারচার্জড ইঞ্জিনটা ক্ষণিকের জন্য যেন আমাদেরকে ধার দেয় |
একটু কঠিন প্রশংসা করা |
তবু পারা যায় |
সবচেয়ে কঠিন কন্সট্রাক্টিভ কমেন্ট লিখা | ব্রেইন পাগলপারা হয়ে হাতড়ে বেড়ায় সঠিক শব্দমালা | এটা না সেটা, বেটা না থেটা ; সুইফোড় এনালাইসিস লাগে, পোস্ট মর্টেমের পঁচা গন্ধ নাকে এসে লাগে, রূঢ় সত্য চোখের সামনে যেন তান্ডব করে |
তারপর ধীরে ধোঁয়াশা কাটে, কল্পলোকের সমাধানরা একে একে লজ্জা ভুলে ঘরে আসে |
টক – ঝাল – মিষ্টি দারুণ একটা প্যাকেজ হাতে লাগে |


