জব পাওয়া কঠিন বা সহজ নয়
জব পাওয়া কঠিন বা সহজ নয় – কিন্তু জব পাওয়ার প্রক্রিয়াটা জটিল |
এখানে এক ব্যক্তির সিদ্ধান্ত নয় – অনেকগুলো মানুষ আর প্রসেস জড়িয়ে যায় | যোগ্যতা – রেফারেন্স (রেফারেন্সও এক ধরনের যোগ্যতা) এ জব পেলেও অনেক মানুষ আর অনেক প্রসেস এর এই চক্র থেকে আপনি বেরোতে পারবেন না – সে আপনি যত বড় মানুষই হোন না কেন | এর চেয়ে কাজ পাওয়া সহজ এবং সেটার রিটার্ন ও অনেক বেশি |
ডিপেন্ডেন্সি সেখানেও আছে, তবে মাত্রা অনেক কম – প্রক্রিয়াটা এজাইল এবং ক্রিয়েটিভ | আপনাকে শুধু আনসার্টেনিটিকে মেনে নিতে হবে – ভয় পাওয়া যাবে না | ২ মাসের কন্ট্রাক্ট শেষ হলে বা প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলে এরপর কি করবেন – এই চিন্তা থেকে বেরোতে হবে | জব ও কিন্তু আনসার্টেইন – সিস্টেমের কারণে আপনি তা বুঝতে পারেন না |
কাজ ও আনসার্টেইন – কিন্তু একটা দরজা দিয়ে ঢুকলে পরের দরজা আপনা থেকেই খুলে যায় – ওটাই রিজিকের এলগরিদম | এই অনিশ্চিত পৃথিবীতে সার্টেনিটি খোঁজাই সবচেয়ে বড় লায়াবিলিটি |
You may also like
আই গেস – আপনি জানেন, তিনি কে ?
December 4, 2025
সব খেলার ‘ম্যান অফ দা ম্যাচ’ আপনি নন
December 4, 2025
প্রথমবার গাড়ি কিনতে গিয়ে আমাকে বেশ কষ্ট পেতে হয়েছিল | প্রথমবার প্লেনে চড়তে গিয়েও ভেজাল পোহাতে হয়েছে | পোষ একটা হসপিটালেও আমাকে কাস্টমার সার্ভিস কিনতে হয়েছে – বারবার টিপসের মাধ্যমে | প্রথম ল্যাপটপ কিনতে গিয়ে গুলাটি খেয়েছি – তারা নামকরা …
