
বয়স নয়, belief-ই আসল ব্যারিয়ার, বাহে ━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥ ══
যারা লাইফ এ খুব সেটেল্ড আছেন – তারা অনুগ্রহ করে আমার এই লিখা এড়িয়ে যাবেন | কিন্তু যারা একটু বেড়া-ছেড়ার মাঝে আছেন – চাকরি বাকরি নড়ে গেছে, আয়-উন্নতি বাড়ি খাচ্ছে, নতুন বিকল্প পথ খুঁজতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছেন – এই লিখা তাদের জন্য |
ডিসিপ্লিনড, ভালো ছাত্রদের কাছে নয় – আমার মতো ফাঁকিবাজদেরকে সহজ একটা প্রশ্ন করি – আপনি এক্সাক্টলি কতদিন পড়াশোনা করে গ্রাজুয়েশন পাস্ করেছেন ?
আপনার সংকোচ লাগলে যান, আমিই উত্তর দিয়ে দিচ্ছি |
Graduation ছিল ৪ বছরের, কিন্তু আমরা সত্যিকারে পড়েছি পরীক্ষার আগের ৩ দিন। এর মধ্যে আবার ফুটবল বা ক্রিকেট ম্যাচও দেখতে ছাড়িনি |
তবুও — সেই ৩ দিনেই কভার করেছি বিশাল সিলেবাস। কিভাবে করলাম বাহে ?
বিজ্ঞান বলে, আমাদের মস্তিষ্ক “crisis mode”-এ গেলে prefrontal cortex তীব্রভাবে সক্রিয় হয়।
Dopamine ও Noradrenaline মিলে তৈরি করে hyper focus zone — যেখানে শেখার গতি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়।
তাহলে প্রশ্ন হলো —
সেই একই “৩ দিনের মস্তিষ্ক” আমরা কি আজ, প্রাপ্তবয়স্ক বয়সে career change, new skill, AI tool, leadership, or storytelling শিখতে কাজে লাগাতে পারি না?
পারি |
কারণ এটি বয়স নয়, mindset-এর science।
যে মানুষ একসময় ঘুম না দিয়ে syllabus শেষ করতে পেরেছিল,
সে চাইলে ৩–৬ মাসেই নতুন লাইনে দাঁড়াতে পারে —
যদি নিজের crisis mind কে growth mode-এ পরিণত করে।
কিসে পড়ে এলেন, কোথায় এতদিন চাকরি করলেন, এখন চাকরি গেলে খাবেন কি, এই লাইনে তো আর চাকরি পাবেন না – এই সবকে গুল্লি মারেন |
ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলুশ্যন শুরু হয়েছে |
আগামী ৩-৬ মাস নতুন কিছু শিখুন যেটা আপনার ভালো লাগে | ওটাতেই পয়সা আসবে | ওই যে, জাপানীরা যে ইকিগাইয়ের কথা বলে আর কি |
আপনার একটা পরিণত মস্তিষ্ক আছে, লার্নার হিসেবে এখন আপনি ‘সব কি বাপ’ ফরমেটে আছেন | মাথায় আগের আগুনটাই আবার জ্বালিয়ে দিন।
বয়স নয়, belief-ই আসল ব্যারিয়ার, বাহে ।
আর হ্যাঁ, চেষ্টা করবেন – মোটামুটি ৩ -৬ মাস চলার মতো একটা সঞ্চয় যেন আপনার থাকে – ওই সময়টাতেই আপনি খেলা ঘুরিয়ে দিবেন যে |


