সুযোগ পেলে আমি বিভিন্ন অর্গানাইজেশনের কাস্টমার সার্ভিস প্রিমাইজে গিয়ে বসার সুযোগ ছাড়ি না | চুপচাপ বসে দেখতে থাকি – একজন নীরব অবজারভার | ১৬ বছরের বেশি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি | এখন চোখ দেখতে শিখেছে, মন কিছুটা ভাবতে শিখেছে | …
অনেক মানুষকে আমি বলতে শুনেছি – লিংকডইন প্রফেশনাল প্লাটফর্ম, এখানে অন্য কিছু শেয়ার না করা ভালো | এই অন্য কিছুটা আসলে কি ? কারো ব্যক্তিগত গল্প, অভিজ্ঞতা, ছবি, স্মৃতি, অর্জন, গবেষণা, নীতি, এক্সপেরিমেন্টস, ডিফারেন্ট থট প্রসেস – এগুলো ? বোধহয় না …
সবচেয়ে সহজ নেগেটিভ কমেন্ট করা | শব্দরা দৌড়ে আসে | শয়তান তার ডজ চ্যালেঞ্জার হেলক্যাটের ৬.২ লিটার সুপারচার্জড ইঞ্জিনটা ক্ষণিকের জন্য যেন আমাদেরকে ধার দেয় | একটু কঠিন প্রশংসা করা | তবু পারা যায় | সবচেয়ে কঠিন কন্সট্রাক্টিভ কমেন্ট লিখা …
নেটওর্য়াকিং একটা স্কিল, সত্য |কিন্তু এই শব্দ যেভাবে ঢালাওভাবে আমরা ব্যবহার করছি, সেটা খুব ভয়ংকর |মানুষের মাথায় ঢুকছে, কারো সাথে যুক্ত হলেই জব বা বিজনেসের সুযোগ আসবে |হয়তো আসবে, কিন্তু সেই নিয়্যতে নেটওয়ার্ক করতে গেলে খুব বাজে কিছু এক্সপেরিয়েন্স করতে …
যে মানুষটি আপনার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে – সেই আপনার সেরা ব্র্যান্ডিং এলিমেন্ট | এখন সে অন্য পরিবেশে যাবে, নতুন মানুষদের সাথে চলবে, নতুন প্রসেস শিখবে | এই সব নতুনের ভীড়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাকে – আপনার প্রতিষ্ঠানকে সে …
কয়েক বছর আগে টিপিং পয়েন্ট নিয়ে একটা বই পড়েছিলাম |ওই বইয়ের একটা গল্প আমাকে ধাক্কা দেয় |৯০ এর দশকের মাঝামাঝি Hush Puppies জুতার বিক্রি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। লোকেরা কিনছিল না |তারপর কিছু একটা হলো | নিউইয়র্কের ইস্ট ভিলেজের কিছু …
আমি একজনকে চিনি যে গোঁফ না ওঠা বয়সে ডেইলি বেসিসে একটা কোম্পানিতে জব শুরু করেছিল | চা বানায়, ফাই ফরমাশ খাটে | তারপরে সে ফাইল পত্রের কাজ শিখে, অফিসের মেইনটেন্যান্স সিডিউলে, ছোট বড় বিভিন্ন স্টেক হোল্ডিংয়ে, কাস্টমার সার্ভিসের আনএভয়ডেবল সব …
সে একটা পরীক্ষার মধ্যে আছে | এই ‘সে’ টা হচ্ছে এ আই | তাকে একটা CAPTCHA সল্ভ করতে দেয়া হয়েছে | সে চেষ্টা করছে । এজ ডিটেকশন, নয়েজ রিমুভাল আর ক্যারেক্টার বাউন্ডারি ম্যাপিংয়ের মতো জানা এলগোরিদম গুলো এপ্লাই করছে | …
কোডার হিসেবে আপনি মাঝারি মানের | হালে পানি পাচ্ছেন না |ডাক্তার হিসেবে আপনি সেরা নন | কাজেই পসার হচ্ছে না |আর্কিটেক্ট হিসেবে পেছনের সারিতে আপনার অবস্থান | মানুষের চোখে পড়ছেন না |এই যে নিজের মূল পেশাতে, মূল স্কিলে দারুণ না …
তিনটি ফেজে চ্যাট জিপিটির মতো টেক্সট প্রম্পটার আপনাকে নিয়ে খেলছে |প্রথমত, কি লিখবেন সেই সম্ভাব্য লিস্ট যখন আপনি তার কাছ থেকে জানতে চান | এই সময়, আপনার থট প্রসেসকে আপনি নন, সে ট্রিগার করে | আপনার ব্রেইনের আইডিয়া জেনারেশনের সদর …









