
আসল গল্পটা কিন্তু কিকে নয় — প্রস্তুতিতে
Cobra Kai-এর নায়ক ছেলেটা হেরেই গিয়েছিলো, কিন্তু সব বদলে দিলো শেষ মুহূর্তের সেই “Extreme Kick” | সবাই অবাক হয়ে দেখে, ছেলেটা জিতে গেছে ।
আসল গল্পটা কিন্তু কিকে নয় — প্রস্তুতিতে।
সে জানত না কখন সুযোগ আসবে। শুধু জানত — সুযোগ এলে যেন মিস না হয়।
আমরাও কি নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করছি ?
সেই অজানা মুহূর্তটার জন্য, যেটা আমাদের ক্যারিয়ার, জীবন, বা রিলেশনশিপের টার্নিং পয়েন্ট হতে পারে?
মুহূর্তটা কিন্তু আসবে, ওটা প্রাকৃতিক এলগরিদমের অবিচ্ছেদ্য অংশ – তাকে আসতেই হবে |
সেই মুহূর্ত যখন আসবে – তখন সত্যিকারের প্রস্তুতি কাজে আসবে, লাগবে ধ্যানী একাগ্রতা, দুর্নিবার আত্মবিশ্বাস আর ওই মুহূর্তে জীবনের সব ‘ডট’ কে একীভূত করা |
একটাই কিক – ঠিক নিঁখুত নয় – আমি বলবো ‘যথার্থ কিক’ ; ওটাতেই জয় আসবে | কিন্তু তার পেছনে লুকিয়ে থাকবে হাজার ঘণ্টার প্রস্তুতি।


